কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফার্মেসি সেবাকে এগিয়ে নিতে ইন্ডাস্ট্রি ও একাডেমি একযোগে কাজ করার বিকল্প নেই

ডুপা'র পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান- সংগৃহীত
ডুপা'র পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান- সংগৃহীত

ফার্মেসি সেবাকে এগিয়ে নিতে ইন্ডাস্ট্রি ও একাডেমি একযোগে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) সদস্য মোঃ নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া ভালো ফার্মাসিস্ট ও ইনোভেটিভ প্রোডাক্ট তৈরিতে অ্যালামনাইদের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন ঝিনাইদহ-২ আসনের এই সংসদ সদস্য।

গেল ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডুপা'র পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা উত্তর বক্তব্যে শাহরিয়ার জাহেদী জনপ্রতিনিধিত্বকে জনহিতকর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে সম্মানের আসনে উন্নীত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়া হসপিটাল ফার্মেসি চালুকরন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর ইতিবাচক নির্দেশনার কথা বলে আশ্বাস দেন তিনি। বক্তব্যে সংবর্ধনা প্রদানের জন্য ডুপার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া ওই অনুষ্ঠানে ডুপা'র আরেক সদস্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গবেষণার প্রতি আগ্রহ ও সাপোর্টের প্রশংসা করে রিসার্চ ডেভেলপমেন্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স, এভিডেন্ট বেইজড ও ট্রেডিশনাল ২ ক্যাটাগরির মেডিসিনের ক্ষেত্রেই আরও অগ্রগামী এবং বৈশ্বিক কোলাবোরেসনের বিষয়ে আলোচনা রাখেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি ডুপাকে এগিয়ে নিতে ইন্ডাস্ট্রি এবং একাডেমি দুটোর সমন্বয়ের প্রতি জোর দেওয়ার বিষয়ে মতামত দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১০

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১১

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১২

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৩

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৪

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৬

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৭

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৮

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৯

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

২০
X