সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএমএমইউর নতুন উপাচার্য : আলোচনায় স্বাস্থ্যের সাবেক ডিজি

ডা. দীন মোহাম্মদ নূরুল হক। পুরোনো ছবি
ডা. দীন মোহাম্মদ নূরুল হক। পুরোনো ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য নিয়োগের গুঞ্জন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে ঘিরে। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ মার্চ। এরমধ্যেই ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর টেবিলে এ-সংক্রান্ত সারসংক্ষেপ পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বি‌শিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের। আলোচনায় রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদও। পরের মেয়াদে তাকেও উপাচার্য হিসেবে দেখা যেতে পারে।

আরও আলোচনায় রয়েছেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, স্নায়ুরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের রিজভী এবং নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেনেরও কথা।

শেষ পর্যন্ত কে বসেন বিএসএমএমইউর উপাচার্যের চেয়ারে এজন্য প্রজ্ঞাপনের অপেক্ষা করতে হবে। তবে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক তার বিষয়ে আশাবাদী। তিনি এই প্রতিবেদককে বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী আমাকে বিএসএমএমইউর উপাচার্য হিসেবে পছন্দ করলে আমি প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১০

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১১

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১২

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৩

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৪

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৫

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৬

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৭

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৮

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৯

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

২০
X