কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেইনি চিকিৎসকদের মিছিলে পুলিশি হামলা ন্যক্কারজনক : ড্যাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়মিত বেতন প্রদান এবং বেতনভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম রোববার (১৬ জুলাই) এক বিবৃতিতে বলেন, আন্দোলনরত ডাক্তারদের ওপর পুলিশি হামলায় শাহবাগ মোড়ে অনেক চিকিৎসক আহত হয়েছেন। নিরীহ চিকিৎসকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার দায়ে বিএসএমএমইউর ভিসির পদত্যাগ দাবি করেছে।

নেতৃদ্বয় বলেন, সারা দেশে চিকিৎসাব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি ৩০৪ ধারায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের গ্রেপ্তার, হয়রানি, জামিন প্রদানে অস্বাভাবিক বিলম্ব এবং চিকিৎসা প্রার্থীর স্বজনদের দ্বারা চিকিৎসালয় ভাঙচুর এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোসাইটি অফ গাইনোকলজিস্ট ও অবস্ট্রেটিকসসহ বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করছে ড্যাব।

একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিসত্বর ট্রেইনি চিকিৎসকদের ন্যায্য দাবি পূরণ, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে ড্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X