কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহে আইসিডিডিআর,বি'র স্বাস্থ্যবিধি জারি

পচণ্ড গরমে মাথায় পানি দিয়ে একটু প্রশান্তি নেয়ার চেষ্টা। ছবি : কালবেলা
পচণ্ড গরমে মাথায় পানি দিয়ে একটু প্রশান্তি নেয়ার চেষ্টা। ছবি : কালবেলা

দেশে চলমান তাপপ্রবাহে স্বাস্থ্যবিধি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এই বিধিগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্যঝুঁকির লক্ষণগুলো হলো-

* অস্বস্তি বোধ করা

* ডিহাইড্রেশন

* প্রচণ্ড মাথাব্যথা

* নিদ্রাহীন

* শরীর ব্যথা

* পেশি ব্যথা

* খাবারের প্রতি অনীহা

* ত্বকের ক্ষত

* কিডনি ও ফুসফুসের সমস্যা

* শ্বাসকষ্টজনিত সমস্যা

* হার্টের সমস্যা

* হিটস্ট্রোক

* হিট ক্র্যাম্প

চলমান তাপপ্রবাহে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন

* শিশুরা

* বয়স্ক ব্যক্তি

* প্রতিবন্ধী ব্যক্তি

* দিনমজুর, রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক

* অতিরিক্ত স্থূল ব্যক্তি

* বিশেষ করে যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতো একাধিক জটিলতা রয়েছে

হিটস্ট্রোক নিয়ন্ত্রণে করণীয়

* বাইরে যাওয়া থেকে বিরত থাকতে রোদ এড়িয়ে চলুন

* বাইরে বের হলে যতটা সম্ভব ছাতা, টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন

* বিশেষ করে সুতির তৈরি হালকা রঙের পোশাক পরা

* পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা

* সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি, খোলামেলা খাবার খাওয়া এড়িয়ে চলুন

* দিনের বেলা একটানা ব্যায়াম করা থেকে বিরত থাকুন

* একাধিকবার গোসল করুন বা সম্ভব হলে পানি ছিটিয়ে দিন

* ক্রমাগত প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন, তা যদি হলুদ বা গাঢ় হয়, তাহলে পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন

* খেয়াল রাখতে হবে ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা বাষ্প না হয়

* অসুস্থবোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন

উপরিউক্ত কোনো উপসর্গ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যে টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য ১৬২৬৩ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তীব্র তাপপ্রবাহে সারা দেশ প্রচণ্ড দাবদাহে পুড়ছে, কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।

রোববার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকাসহ খুলনা বিভাগ এবং রাজশাহী জেলার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১০

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১২

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৩

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৪

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৫

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৬

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৭

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৮

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৯

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

২০
X