কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই : প্রতিমন্ত্রী

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে-বিদেশে চাকরির কোনো অভাব নেই।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছেন। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজ।

ইনস্ট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X