কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের গবেষণায় নতুন দুয়ার, মানবেদেহে মিলবে প্রতিষেধক

ক্যানসার মোকাবিলায় সক্ষম আবিষ্কৃত নতুন কোষ। ছবি : সংগৃহীত
ক্যানসার মোকাবিলায় সক্ষম আবিষ্কৃত নতুন কোষ। ছবি : সংগৃহীত

মরণঘাতী রোগ হিসেবে পরিচিত ক্যানসার। একদিকে চিকিৎসা ব্যয়বহুল আর অন্যদিকে অনিশ্চিত হওয়ার ফলে এ রোগে আক্রান্ত রোগীদের একরকম বাঁচার আশা শেষ হয়ে যায়। তবে এবার সামনে এসেছে নতুন তথ্য। এতে করে ক্যানসারের চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। মানবদেহে মিলবে এ রোগের প্রতিষেধক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব হোপের গবেষকরা এ তথ্য জানানো হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মানবদেহে ক্যানসার নির্মূলের জন্য সহায়ক একটি ইমিউন কোষের সন্ধান মিলেছে। এটি করোনার জন্য দায়ী সার্স-কোভ-২ কোষকেও নিরাময়ের জন্য সহায়ক হবে। হিউম্যান টাইপ-২ ইনন্যাট লাইমফোইড সেলস (আইএলসি২এস) নামের কোষটি এসব রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে। এটি ইঁদুরেরর ওপর প্রয়োগ করা হয়েছে। এরপর গবেষকরা এ সিদ্ধান্তে এসেছেন।

ইঁদুরের আইএলসি২এস কোষ নিয়ে এর আগেও এ ধরনের পরীক্ষা চালানো হয়েছিল। তবে নতুন গবেষণায় দেখা গিয়েছে যে কোষটি ক্যানসার নিরাময়ে কাজ করছে।

সিটি অব হোপের হেমাটোলোজি অ্যান্ড হেমাটোপোয়েটিক সেল ট্রান্সপ্ল্যানটেশন বিভাগের প্রফেসর জিয়ানহুয়া ইউ এ জানান, নতুন করে আবিষ্কার করা ইমিউনো কোষ আইএলসি২ ক্যানসারের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। এটি ব্লাড ক্যানসার ও সোলিড টিউমারের জন্য অত্যান্ত কার্যকরী।

চিকিৎসা নিয়ে আরও আশার বাণী দিয়েছেন প্রফেসর ইউ। তিনি বলেন, আইএলসি২ কোষটি রোগীর শরীর থেকে নিতে হবে না। এটি সুস্থ ব্যক্তির শরীর থেকে নেওয়া এবং সংরক্ষণ করা যাবে।

একই বিভাগের অপর গবেষক প্রফেসর মাইকেল ক্যালিজিউরি বলেন, আইএলসি২এস কোষ মানুবদেহে অত্যান্ত বিরল। এটি বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস, নাড়িভুঁড়ি ও ত্বকে পাওয়া যায়।

যুগান্তকারী এ গবেষণায় এ দুই গবেষক ছাড়াও ঝেনলং লি, রুই মা ও হেজুন ট্যাং নামের আরও দুজন কাজ করেছেন। এ ছাড়া পিএইপডি গবেষক ডেভিড আর্টিস, ইউমিউনোলজির প্রফেসর মাইকেল কর্স এবং জিল রবার্টস ইনস্টিটিউট ফর ইনফ্ল্যামেটরির বাওয়েল ডিজিজ ও মেডিসিন গবেষণা পরিচালক ওয়েইল কর্নেলও এ গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা সোসাইটির সমর্থনে এ গবেষণাটি পরিচালিত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X