কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পাসেই কেবিন ক্রু হওয়ার সুযোগ

কেবিন ক্রু । ছবি : সংগৃহীত
কেবিন ক্রু । ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। কেবিন ক্রু পদে একাধিক জনবল নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড

পদের নাম : কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) পদসংখ্যা : ৫০টি (ফ্লাইট স্টুয়ার্ড ২৫ ও ফ্লাইট স্টুয়ার্ডেস ২৫ জন)

বয়সসীমা : ৩০ সেপ্টেম্বর তারিখে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বেতন : ১৫,৯০০-৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতা।

আবেদন শুরুর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৪

আবেদনের শেষ সময় : ২৯ অক্টোবর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা : প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে

বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি : ৬/৬ হতে হবে; চশমা ব্যবহারকারীদের আবেদন গ্রহণযোগ্য হবে না

উচ্চতা: সর্বনিম্ন ১৬৮ সেন্টিমিটার (পুরুষ) এবং সর্বনিম্ন ১৬১ সেন্টিমিটার (নারী)। ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই ১৮.৫-২৫.০)

সাঁতার: সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে অন্যান্য সুবিধা : উৎসব ভাতা, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াতের সুবিধা, উন্নত চিকিৎসার সুবিধা, ইউনিফর্ম ভাতা ও দেশ-বিদেশে প্রশিক্ষণ।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ হাজার ১১৫ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

শর্ত : নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড/ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। এ পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি করা সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১০

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১১

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১২

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৩

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৪

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৫

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৮

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৯

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

২০
X