নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ
চাকরি নিয়মিতকরণ দাবি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে লাইনক্রুদের অবস্থান

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে লাইনক্রুদের অবস্থান। ছবি : কালবেলা
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে লাইনক্রুদের অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্য নিরসন ও চাকরি নিয়মিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন পল্লী বিদ্যুতের লাইনক্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদের কর্মীরা। ১৫টি বৈষম্যের কথা তুলে ধরে ৭ দফা দাবিও জানিয়েছেন লাইনক্রুরা।

রোববার (১৩ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করে দাবি সংবলিত ব্যানার নিয়ে রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন দেশের নানা প্রান্তের লাইনক্রুরা।

তারা প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজারের কাছে স্মারক লিপিতে উল্লেখ করেন লেভেল-১ (চুক্তিভিত্তিক), তারা বিগত ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত মোট ২ দফায় বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। চুক্তিভিত্তিক চাকরি জেনেই লাইনম্যান পার্ট-১ প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিতে যোগদান করেছেন। কিন্তু এরপর থেকেই নিয়মিত লাইনক্রু এবং চুক্তিভিত্তিক লাইনক্রু লেভেল-১ এর মধ্যে পাহাড়সম বৈষম্য দেখতে হচ্ছে প্রতিনিয়ত। এর সমাধান চান তাঁরা।

সিস্টেম লস হ্রাসকরণসহ বার্ষিক এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিতভাবে কাজ করছেন উল্লেখ করে লাইনক্রুরা বলেন, যেকোনো দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখছেন তারা। এ অবস্থায় বেতন বৈষম্য দূরীকরণসহ অন্যান্য বিষয়ে সমতা আনতে লাইনক্রুদের চাকরি নিয়মিত করার দাবি জানান বিদ্যুৎ সমিতির এই কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X