রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও, এবার বিস্তারিত রুটিন জানানো হলো। আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর, ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা নেওয়া হবে।

রোববার (২৫ মে) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম দিন, অর্থাৎ ২৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা ৩ আগস্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে শেষ হবে। ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X