কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: কালবেলা গ্রাফিক্স

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ। দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদে নিয়োগ হবে ৩০টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এ বিভাগে ৬১টি শূন্যপদ রয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

এতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ আবেদন চলবে। আবেদন ফরম পূরণের পর ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। সেই হিসেবে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি পরিশোধ করা যাবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X