কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

এমিরেটসে ক্যারিয়ার গড়ার সুযোগ, আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ বড় নিয়োগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এ বছর ১৭ হাজার ৩০০ নতুন কর্মী নিয়োগ দেবে। দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপের অন্তর্ভুক্ত ‘এমিরেটস এয়ারলাইন্স’ ও ‘ডিনাটা’—এই দুটি ইউনিটে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এমিরেটস জানায়, ৩৫০টিরও বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য বিশ্বজুড়ে ২,১০০-এর বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। নিয়োগ হবে কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বিক্রয় ও গ্রাহকসেবা প্রতিনিধি, গ্রাউন্ড হ্যান্ডলিং, আইটি, এইচআর এবং ফিন্যান্সসহ নানা বিভাগে।

এ ছাড়া, ‘ডিনাটা’ আলাদাভাবে কার্গো, ক্যাটারিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিটে ৪,০০০ কর্মী নিয়োগ দেবে।

পাইলটদের বেতন ও সুযোগ-সুবিধা

পাইলটদের করমুক্ত বার্ষিক বেতন প্রায় ৪ লাখ ৮১ হাজার ২০০ দিরহাম (প্রায় ১ লাখ ৩১ হাজার ৭ মার্কিন ডলার)। মাসে গড় ফ্লাইট সময় ৮৫ ঘণ্টা। এ ছাড়া, বিনামূল্যে বাসস্থান, সন্তানের শিক্ষাব্যয় (সর্বোচ্চ ৩ জন), বীমা সুবিধা ও বার্ষিক ৪২ দিনের ছুটি পাওয়া যায়। কোম্পানির লাভের ভিত্তিতে লভ্যাংশ ও ছুটিকালে ডিসকাউন্টসহ ফ্লাইট সুবিধাও থাকে।

কেবিন ক্রুদের বেতন ও যোগ্যতা

ন্যূনতম যোগ্যতা: হাইস্কুল পাস (গ্রেড ১২) এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা। অন্য ভাষায় পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

কেবিন ক্রুরা পান তিনভাবে বেতন

মূল বেতন: ৪,৪৩০ দিরহাম/মাস

ঘণ্টাভিত্তিক ফ্লাইট ভাতা: ৬৩.৭৫ দিরহাম/ঘণ্টা (গড় ৮০-১০০ ঘণ্টা/মাস)

বিদেশে অবস্থানকালীন ভাতা: গড় মাসিক আয় দাঁড়ায় প্রায় ১০,১৭০ দিরহাম।

এমিরেটস কর্মীদের জন্য রয়েছে চিকিৎসা ও জীবনবীমা, বার্ষিক ছুটি, ছাড়মূল্যে ফ্লাইট ও কার্গো সেবা, ডিসকাউন্ট কার্ডসহ নানাবিধ সুযোগ-সুবিধা।

আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিয়মের পাসের সন নিয়ে ‘গড়মিল’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১০

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৩

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৪

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৫

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৬

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৮

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৯

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

২০
X