কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১২০ পদে নিয়োগ, আবেদন যেভাবে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন ১২০টি শূন্যপদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৬ অক্টোবর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রকৃত নাগরিক ও জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

চলুন, একনজরে দেখে নিই খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট/ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপির সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬০০/- (গ্রেড-১৪)

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ০৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট। ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৩. স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা : ১১২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৪. ড্রাইভার

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক ইস্যু করা হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

বয়সসীমা : ১৮/১১/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বরাবর আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করে অফিস চলাকালীন বিকেল ৫টার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।

আবেদন ফি

১০০ টাকা। সোনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।

নির্দেশনা

১. খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ (সত্যায়িত) জমা দিতে হবে।

২. পূর্বের বিজ্ঞপ্তি মূলে আবেদনকারীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৪. একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X