বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শেবাচিম ছাত্রদলের কমিটিতে ৩০ জনের ২০ জনই নিষিদ্ধ ছাত্রলীগ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর গঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ছাত্রদলের কমিটি। মঙ্গলবার (২১ অক্টোবর) ঘোষণা হওয়া এ কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, ৩০ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরই মধ্যে পতিত আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শেবাচিমের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটি বিশ্লেষণ করে দেখা যায়, সভাপতি পদ পাওয়া মো. আসাদুজ্জামান প্রিন্স বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে রাজনীতি করেছেন। বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের স্লোগানও দেন তিনি। ছাত্রলীগের ক্ষমতা বলে, জুনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা আব্দুল্লাহ আল ফাহিদ আগে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে দলবল নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। যার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কমিটির সহসভাপতি জুবায়ের আল মাহমুদ ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন। কমিটি ঘোষণার পর সে সময়ের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়াও খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারণায় আরও ছিলেন শেবাচিম ছাত্রদলের নবগঠিত কমিটির সহসভাপতি ফাইয়ান আলম ফাহিম, শোভন দেব দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহফুজ, শাওন আহমেদ, সহসাধারণ সম্পাদক হাসিবুল হক শান্ত, সিয়াম হোসেন, শেখ আসিফ হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এন.এম রোহান, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক তীর্থ মন্ডল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাফিউল ইসলাম শোভন, তথ্য ও গবেষণা সম্পাদক জিসান হোসেন আল দ্বীন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হয় শেবাচিমের নবগঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্সের সঙ্গে। তিনি ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, আপনি ক্যাম্পাসে আসেন আপনাকে সব ঘটনা বুঝিয়ে বলছি।

তবে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ পুর্নবাসিত হলেও তার দায়ভার মহানগর ছাত্রদল নেবে না বলে জানিয়েছেন, বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

তিনি বলেন, এই কমিটি ঘোষণার আগ পর্যন্ত মেডিকেল কলেজ ছাত্রদল মহানগর ছাত্রদলের অধীনে ছিল। তখন যাচাই-বাছাই করে কমিটি দেওয়ার সুযোগ ছিল। এবারই প্রথম কেন্দ্র থেকে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে এসে যাচাই-বাছাই করেছে। তারাই কমিটি দিয়েছে। যারা কমিটিতে এসেছে তাদের সঙ্গে আমরা পরিচিতও না। সুতরাং অভিযোগ থাকলে সেটা সেন্ট্রাল ছাত্রদল বলতে পারবে।

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি পুনর্গঠন সংক্রান্ত কমিটির টিম প্রধান ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপু পাটোয়ারি। তার নেতৃত্বেই বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশীদের যাচাই-বাছাই হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদলের সহসভাপতি দীপু পাটোয়ারির ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন ও পরে কথা বলবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X