কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

এনপিপির সপ্তম জাতীয় সম্মেলন। ছবি : কালবেলা
এনপিপির সপ্তম জাতীয় সম্মেলন। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, গণতান্ত্রিক চর্চা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। দেশ ও দেশের জনগণের পাশাপাশি পবিত্র সংবিধান রক্ষা ও গণতন্ত্র সমুন্নত রাখার জন্য এনপিপি সব সময় নির্বাচনের পক্ষে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এনপিপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে চায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরোনা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির সপ্তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনপিপির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের পর রাজনীতিতে আরও ঐক্য প্রতিষ্ঠার দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখী অস্থিরতা-নিরাপত্তাহীনতা, অপরদিকে রাজনৈতিক অনৈক্য। এ অবস্থায় সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তীতে গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হলেও মতভিন্নতার কারণে স্বাক্ষর অনুষ্ঠানে দলগুলোর সকলে অংশগ্রহণ করেনি। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এবং স্বাক্ষরও করেনি।

শেখ ছালু বলেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ দেশের জনগণের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। মানুষের মৌলিক চাহিদা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। চৌদ্দ মাস পরেও যেদিকে তাকাই শুধু হাহাকার আর আহাজারি। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় দ্রুত জাতীয় নির্বাচন।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট ও শোক প্রস্তাব উপস্থাপন করেন এনপিপির সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-এনপিপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মো. ইমরুল কায়েস, খোশাল খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি শেখ জাভেদ কামাল, মো. জাকির হোসেন ভূঁইয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সুমন, ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির সভাপতি মো. আবুল কালাম জুয়েল, ন্যাশনাল পিপলস্ কৃষক পার্টির সাধারণ সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম, ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সভাপতি মো. তারিকূল ইসলাম সুমন, কেন্দ্রীয় সদস্য মাহবুব মোড়ল, রংপুর জেলা প্রতিনিধি এস এম জাকির হুসাইন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি আহছান হাবিব তছির, জামালপুর জেলা প্রতিনিধি অধ্যক্ষ আব্দুর রউফ, কিশোরগঞ্জ জেলার সভাপতি তারেক মুহাম্মদ শহিদুল ইসলাম, বরিশাল জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, নড়াইল জেলার আহ্বায়ক মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, সিলেট জেলা সভাপতি ইউসুফ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ, বগুড়া জেলার সভাপতি মো. ফজলুল হক, ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক ফোরকান হোসেন খান, রংপুর মহানগর প্রতিনিধি সাজমিন নাহার শিউলি, কক্সবাজার জেলার প্রতিনিধি মো. নুরুচ্ছাফা।

সম্মেলনের শেষ পর্যায়ে আগত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে শেখ ছালাউদ্দিন ছালু এনপিপির চেয়ারম্যান এবং আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন। শিগগিরই দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X