রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আজ শুভ ‘ভাইফোঁটা’

ভাইফোঁটা। ছবি : সংগৃহীত
ভাইফোঁটা। ছবি : সংগৃহীত

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা—যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় তেমন চিরজীবী।’ এই মন্ত্রের সঙ্গে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলার ঘরে ঘরে উদযাপিত হবে ভাইফোঁটা।

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি—বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এটি এক স্নেহভরা ও আনন্দময় দিন। বোনেরা এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। ভাইয়েরাও প্রতিদানে বোনকে দেন ভালোবাসা, আশীর্বাদ ও রক্ষার প্রতিশ্রুতি।

পুরাণে বলা হয়, মৃত্যুর দেবতা যমের বোন যমুনা এই দিনেই ভাইকে ফোঁটা দিয়ে আহার করান। এই স্নেহ-ভালোবাসায় আপ্লুত হয়ে যম বোনকে আশীর্বাদ দেন—এই দিনে যার কপালে ফোঁটা পড়বে, মৃত্যুও তাকে স্পর্শ করতে পারবে না। সেই বিশ্বাস থেকেই শুরু হয় ভাইফোঁটার প্রথা।

দীপাবলির দুই দিন পর পালিত এই উৎসব পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ত্রিপুরা এবং বাংলাদেশেও সমান আবেগে উদযাপিত হবে। সময়ের সঙ্গে ধর্মীয় সীমানা ছাড়িয়ে এটি এখন হয়ে উঠেছে ভাই-বোনের ভালোবাসার সার্বজনীন উৎসব।

ভোরে স্নান-ধ্যান শেষে বোনেরা নতুন পোশাক পরে ফোঁটার থালা সাজান—চন্দন, দুধ, দই, চাল, সিঁদুর, ফুল, ফল ও মিষ্টি দিয়ে। কেউ কেউ আলপনা এঁকে থালায় রাখেন শুভ প্রতীক। এরপর ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে পাঠ করা হয় সেই ঐতিহ্যবাহী মন্ত্র—‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...।’ ফোঁটার পর ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেওয়া হয়, আর ভাই বোনকে দেন ভালোবাসার উপহার—শাড়ি, চুড়ি, গয়না বা অর্থ।

শহরের ফ্ল্যাট থেকে গ্রামের উঠোন—সবখানেই বাজবে শঙ্খধ্বনি, ধূপের গন্ধে ভরে উঠবে ঘর-বাড়ি। বোনেরা হাতে ফোঁটার থালা নিয়ে অপেক্ষায়, ভাইয়েরা আসবে আশীর্বাদ নিতে।

দূরে থাকা ভাই-বোনরাও এখন ভিডিওকলে ফোঁটা দেয়, পাঠায় ভালোবাসার বার্তা। কেউ কেউ আয়োজন করেন অনলাইন ফোঁটার অনুষ্ঠানও।

ভাইফোঁটা শুধু ধর্মীয় নয়, এটি পারিবারিক বন্ধনের উৎসব। এই দিনে বোন শেখায় ভালোবাসার নিঃস্বার্থতা, ভাই শেখে যত্ন ও সুরক্ষার অঙ্গীকার। ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া পারিবারিক উষ্ণতাকে ফের জাগিয়ে তোলে এই দিনটি। মনে করিয়ে দেয়, রক্তের টানই মানুষের সবচেয়ে গভীর সম্পর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X