কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কোর্টে দাঁড়িয়ে ‘শাপলা চত্বরে কোনো গণহত্যা হয়নি’ বলে যে মিথ্যাচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাতে আমরা হতবাক ও ক্ষুব্ধ। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর নৃশংস হামলার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেই ভয়াবহ ঘটনার সত্যতা অস্বীকার করে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মাদ আমির হোসেনের দেওয়া বক্তব্য— “শাপলা চত্বরে গণহত্যা হয়নি, হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না”—আমরা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদসহ তার বক্তব্য প্রত্যাখ্যান করছি।

মাওলানা রাব্বানী বলেন, আমরা মনে করি এই বক্তব্য শুধু শহীদদের আত্মাকে অপমানই নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে নির্মম প্রহসন। শাপলা চত্বরে শত শত আলেম, ছাত্র ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল—যা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে বহুবার প্রমাণিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেদিন ৬১ জনেরও বেশি মানুষ প্রাণ হারান, এবং অনেকের এখনো কোনো খোঁজ মেলেনি। এই রক্তাক্ত সত্য অস্বীকার করা মানে ইতিহাসকে বিকৃত করা এবং শহীদদের আত্মত্যাগকে অপমান করা।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। এই ঘটনায় নিহতদের জন্য আজও কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচার হয়নি। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব ইতিহাস ধামাচাপা দেওয়া নয়; বরং সত্য উদঘাটনে সহায়তা করা।

‘আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ইনসাফনির্ভর ন্যায়বিচার নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মানের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারিক তদন্ত কমিশন গঠন করতে হবে। শাপলা চত্বরের নিহতদের শহীদ ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর ধৃষ্টটাপূর্ণ এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X