কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিইউএফটিতে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন শীর্ষক সেমিনার
জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন শীর্ষক সেমিনার

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জাপানে বৈশ্বিক ক্যারিয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান ও প্রস্তুতি বৃদ্ধি করা।

সেমিনারে ড. তাদাশি ওতাকে, প্রখ্যাত আন্তর্জাতিক মানবসম্পদ পরামর্শক মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জাপানের কর্মসংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য পেশাগত উন্নয়নের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে বিদেশে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব ফারুক হাসান প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, জাপানের রিসার্চ ইনস্টিটিউট অব ইনোভেটিভ টেকনোলজি ফর দ্য আর্থ এর অ্যাসোসিয়েট চিফ রিসার্চার ড. ফিরোজ আলম চৌধুরী, এবং আইএমএএস কোম্পানি লিমিটেড এর পরিচালক কিয়োশি শিরাকো।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। তিনি উপস্থিত সব অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X