কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল
ছবি : সংগৃহীত

তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশমূলে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও বলা হয়, এই কমিটির সুপারিশ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তথ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্য পদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক জনস্বার্থে বাতিল করা হয়েছে।

শূন্য পদগুলো হলো- ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার ৪টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি, ড্রাইভার ৩টি, ক্যাটালগার ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি ও অফিস সহায়ক ১৮টি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X