কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় নিয়োগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ০৪টি শূন্য পদে ২৩১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পদের সংখ্যা: ৪টি।

লোকবল নিয়োগ: ২৩১টি।

পদের নাম: মেডিকেল অফিসার।

পদসংখ্যা: ০১টি।

বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল/ক্লিনিকে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট।

পদসংখ্যা: ১০০টি।

বেতন : ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে । ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট।

পদসংখ্যা: ১০০টি।

বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট।

পদ সংখ্যা: ৩০টি।

বেতন: ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

চাকরির ধরন: চুক্তিভিক্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

আবেদন ফি: ক্রমিক নং ১ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৬৬৯ টাকা এবং ক্রমিক নং ২ থেকে ৪ এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য ৩৩৫ টাকা।

নির্দেশনা: নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিক্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিউৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১০

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১২

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৩

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৪

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৬

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৭

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৮

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

২০
X