কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন একজন নারী শিক্ষক। ছবি : সংগৃহীত
শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন একজন নারী শিক্ষক। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা হবে মার্চের চতুর্থ সপ্তাহে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ মার্চ। তবে এটি এখনও চূড়ান্ত নয়।’

তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মনীষ চাকমা কালবেলাকে বলেন, ‘মার্চের চতুর্থ সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

এদিকে, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পাঠানো একটি চিঠি কালবেলার হাতে এসেছে। তবে এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত নয়। সেখানে উল্লেখ রয়েছে, আগামী শুক্রবার (২২ মার্চ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রেও অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য এর আগে এ কলেজ থেকে কেন্দ্রসচিবসহ তিনজন কর্মকর্তার নাম পাঠানো হয়েছিল। ওই তিনজন কর্মকর্তা আগামী ২২ মার্চ ওই কলেজে কর্মরত থাকবেন।

এই চিঠির বিষয়ে জানতে চাইলে মনীষ চাকমা বলেন, এটি সঠিক চিঠি নয়। এমন কোনো চিঠি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পাঠানো হয়নি।

গত বছরের ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেছেন দুই বিভাগের তিন লাখ ৪৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন হলো মেসি বিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১১

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১২

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৪

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৫

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৬

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৭

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৮

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

২০
X