কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এনটিআরসিএর পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এবার ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ বিজ্ঞপ্তিতে। গণবিজ্ঞপ্তিটি আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে বলে যায়।

গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে ১৮ মার্চে শেষ হয়। পরে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে।

এনটিআরসির একজন কর্মকর্তা জানান, আগামী ৩১ মার্চেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তারা।

উল্লেখ্য, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএর। এ জন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X