আরাফাত মোহাম্মাদ নোমান
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

‘৪৬তম বিসিএসের প্রশ্ন গতানুগতিক থেকে আলাদা’

আরাফাত মোহাম্মাদ নোমান। ছবি : ফেসবুক থেকে নেওয়া
আরাফাত মোহাম্মাদ নোমান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

আজকের ৪৬তম বিসিএস পরীক্ষার পুরো প্রশ্নটাই দেখলাম। রীতিমতো 'ভয়াবহ' একটা প্রশ্ন আসছে। ভয়াবহ বললাম কারণ "বিসিএসে (প্রিলিতে) রাজধানী-মুদ্রার নাম মুখস্ত করলেই হয়"- এই প্রতিপাদ্যকে মোটামুটি নির্দয়ভাবে debunk করেছে আজকের এই প্রশ্ন।

ভবিষ্যতে কেউ বিসিএসের প্রস্তুতি নিতে চাইলে ৪৬তম প্রিলির প্রশ্নটা সামনে নিয়ে বসবেন। কারণ প্রশ্নটা দেখলেই আপনি বুঝবেন বিসিএসের কোনো সিলেবাস নেই! অনেকেই যে কটাক্ষ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিসিএস অনার্স (!) চালু করলেই হয় তারা বুঝবেন চার বছর কেন, ১০ বছরের কোর্স চালু করলেও বিসিএস নিয়ে ১০০% প্রস্তুতি সম্ভব না।

কারণ বিসিএস আপনার মেধা যাচাইয়ের চাইতেও যেটা বের করার চেষ্টা করে সেটা হলো আপনি আপনার দেশ, ভাষা, বিশ্ব, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতি ইত্যাদি নিয়ে কতটুকু ওয়াকিবহাল।

হড়বড় করে মুখস্ত করলেই আপনি Tale of Two Cities উপন্যাসে কী হয় তা জানবেন না, কিংবা শেক্সপীয়ার এর King Lear কেন চিৎকার করে বলেছিলো "I am a man more sinn'd against than sinning."

ফোর্ট উইলিয়াম কলেজে চণ্ডীচরণ মুনশির পন্ডিত হিসেবে কী ভূমিকা ছিলো কিংবা তার রচিত তোতা ইতিহাস বাংলা সাহিত্য কে ঠিক কোন্ জায়গায় নিয়ে গিয়েছিলো তা আপনি এমসিকিউ মুখস্ত করে বুঝবেন না।

সমসাময়িক রাজনীতির কোথায় কী হচ্ছে, সিরিয়ার আলেপ্পো শহর কেন ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ণ কিংবা সিয়াচেন হিমবাহ কেন ভারত-পাকিস্তানের জন্য এতটা গুরুত্বপূর্ণ তা জানতে হলে আপনার কোনো সিলেবাস ধরে পড়লেই হবেনা। আপনার পড়তে হবে বই, টাটকা তরতাজা বই!

বিসিএসের প্রস্তুতি একটা লাইফস্টাইল আসলে। এটাকে নিছক পাগলামি হিসেবে নেন বা সমসাময়িক ক্রেজ হিসেবে নেন, এইটা ক্র‍্যাক করতে হলে এই লাইফস্টাইলে আপনাকে আসতেই হবে।

মুক্তিযুদ্ধ নিয়ে বই, দেশের সংবিধান, আন্তর্জাতিক রাজনীতির বই- মোট কথা বুভুক্ষের মত সব বই খেতে হবে আপনার এবং আশেপাশে কী হচ্ছে তা নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি। এখন এটা সম্ভব যদি আপনি বই পড়াকে মোটামুটি পাগলামির পর্যায়ে নিয়ে যান। অর্থাৎ যতরকম টপিক আছে সবরকম টপিকের ক্লাসিক কিছু বই আপনার পড়তেই হবে, সেইসাথে সমসাময়িক পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে।

পিএসসি যদি আজকের এই প্রশ্নের মত পরবর্তী প্রশ্নগুলো করে তাহলে ধরে নিতে হবে প্রথাগত সকল কোচিং/অনলাইন টিউটোরিয়াল মার খেয়ে যাবে। শেষ করার আগে একটা ব্যক্তিগত ধারণা দিয়ে যাই, আজকের প্রশ্নে সব কেটেকুটে আপনার যদি ১১৫+ থাকে তাহলে লিখিত এর প্রস্তুতি নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X