বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ওজন বাড়ার কারিগর যে ৬টি খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে সবাই ফিট থাকতে চায়। শরীরের বাড়তি ওজন কমাতে কত কিছুই না করতে হয়। কেউ কেউ আবার নিয়মিত জিমে শরীর চর্চাও করেন। তবে, অনেক ক্ষেত্রে জিমে গিয়ে শরীর চর্চা করতে সময় বা অর্থ ব্যয় করতে চায় না। আবার কাজের চাপের কারণে সাধারণত হাঁটাহাঁটি করতে পারেন না। তবে কিছুকেই কিছু হয় না।

খাদ্যতালিকা ঠিক না করে, শরীর চর্চা করলেও ওজন কমবে না। তাই সঠিক উপায়ে ওজন কমাতে হলে শরীর চর্চার পাশাপাশি মানতে হবে পুষ্টিকর খাদ্যতালিকা।

ওজন কমাতে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে যেসব খাবার তা হলো-

১. চিনিযুক্ত পানীয়

আইসড টি, ফিজি কোলা কিংবা প্যাকেটজাত ফলের রস- সতেজ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে মহাবিপদ। এই পানীয়গুলোতে অতিরিক্ত চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়।

২০১৪ সালে এলসেভিয়ার জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে, চিনিযুক্ত পানীয় শুধু ওজনই বাড়ায় না, বরং পেটের চারপাশে চর্বিও জমায়। নিয়মিত এমন পানীয় খাওয়ার অভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে থাকা হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত করে।

২. সাদা রুটি এবং পরিশোধিত শস্য

সাদা রুটি, পাস্তা বা ভাত- আরামদায়ক খাবার হলেও এর পুষ্টিগুণ কম। এতে নেই প্রয়োজনীয় ফাইবার ও মিনারেল। এক গবেষণায় বলা হয়, এ ধরনের পরিশোধিত কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে, আবার দ্রুতই কমে যায়। এই ওঠানামা পেটের চারপাশে চর্বি জমায়। এছাড়া অতিরিক্ত খেলে হতে পারে পেট ফাঁপা ও পানি জমার সমস্যা।

৩. প্রক্রিয়াজাত মাংস

সসেজ ও প্রক্রিয়াজাত মাংসের স্যান্ডউইচে খেতে সুস্বাদু লাগলেও, তা স্বাস্থ্যকর নয়। এতে থাকে প্রিজারভেটিভ, বেশি সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট। এসব উপাদান শরীরে প্রদাহ বাড়ায় ও চর্বি জমাতে সাহায্য করে। নিয়মিত খেলে ধীরে ধীরে পেটের চর্বি বাড়তে থাকে।

৪. ভাজা খাবার

চিপস, পাকোড়া বা চিকেন নাগেট- যাই হোক, এসব ভাজা খাবার সাধারণত নিম্নমানের ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডযুক্ত তেলে রান্না হয়। ঘন ঘন খেলে শরীরে প্রদাহ বাড়ে। নিয়মিত খেলে পেটের চারপাশে চর্বি জমে যায়, বিশেষ করে পেটের অংশে।

৫. প্যাকেটজাত খাবার এবং বিস্কুট

অতি-প্রক্রিয়াজাত খাবারে থাকে পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি আর নিম্নমানের তেল। এক গবেষণায় দেখা গেছে, এসব উপাদান ধীরে ধীরে শরীরে চর্বি জমাতে সাহায্য করে, বিশেষ করে পেটে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো বিপাক প্রক্রিয়াও ধীর করে দেয়।

৬. কৃত্রিম মিষ্টি

জিরো ক্যালোরি মিষ্টি শুনতে স্বাস্থ্যকর লাগলেও, ফলাফল ঠিক উল্টো। এক গবেষণায় বলা হয়, সুক্রালোজ ও অ্যাসপার্টেম অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে ব্যাহত করে। এতে মিষ্টি খাওয়ার ইচ্ছা বাড়ে, বাড়ে প্রদাহ ও পেটের চর্বিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X