কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুস্থ থাকতে এখন অনেকেই বিভিন্ন রকম ডায়েট অনুসরণ করেন। কেউ ওজন কমাতে চান, কেউ আবার শক্তি বা মাংসপেশি গঠনের জন্য প্রোটিন ডায়েট নেন। অনেকেরই ধারণা, প্রোটিনই ভালো স্বাস্থ্যের চাবিকাঠি। কিন্তু যে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া শরীরের ক্ষতি করতে পারে— আর প্রোটিনও তার ব্যতিক্রম নয়।

ভারতের কার্ডিওলজিস্ট ডা. দিমিত্রি ইয়ারনভ সতর্ক করেছেন, অতিরিক্ত প্রোটিন বা এক্সট্রিম কার্নিভোর ডায়েট (যেখানে খাবারের তালিকায় থাকে শুধু মাংসজাত খাবার) দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

তার অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক তরুণ যারা বাইরে থেকে একদম ফিট দেখায়— যেমন অ্যাথলেটিক বা সিক্স-প্যাক শরীর— তাদের অনেকেরই রক্তনালি ভেতরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলাফল : অল্প বয়সেই হার্ট অ্যাটাক।

কীভাবে অতিরিক্ত প্রোটিন হার্টের ক্ষতি করে

ডা. ইয়ারনভের মতে, বছরের পর বছর কার্নিভোর বা অতিপ্রোটিন ডায়েট অনুসরণ করলে শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা—

- খারাপ কোলেস্টেরল (LDL) বেড়ে যায়

- রক্তনালির আস্তরণ ক্ষতিগ্রস্ত হয় (Endothelial dysfunction)

- শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি হয়

- রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্ত চলাচলে বাধা দেয়

তিনি বলেন, ‘বাইরে থেকে শরীর যত ফিটই দেখাক, ভেতরে কিন্তু অসুখ বাসা বাঁধতে পারে। আমি ৩৫ বছরের তরুণদেরও হার্ট অ্যাটাকের শিকার হতে দেখেছি, কোনো লক্ষণ ছাড়াই। সিক্স-প্যাক শরীর তোমাকে হার্টের প্ল্যাক রাপচার থেকে রক্ষা করতে পারবে না, যদি তোমার খাদ্যাভ্যাস তোমার রক্তনালি নষ্ট করে ফেলে।’

সুস্থ থাকতে দরকার ভারসাম্যপূর্ণ ডায়েট

ডা. ইয়ারণভের মতে, সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো ভারসাম্য। অতিরিক্ত কোনো ডায়েট নয়, বরং নিয়মিত ও পরিমিত খাবারই শরীরকে রাখবে ঠিকঠাক।

তিনি পরামর্শ দিয়েছেন

- যতটা সম্ভব প্রাকৃতিক ও সম্পূর্ণ খাবার খান

- উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে গুরুত্ব দিন

- নিয়মিত রক্ত পরীক্ষা করুন

সুস্থ থাকা মানে শুধু বাইরে থেকে ফিট থাকা নয়। ভেতর থেকেও শরীরের যত্ন নেওয়া জরুরি। তাই কোনো ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন, অতিরিক্ত ভালোও কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X