মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ভোজের পর হজমে সমস্যা? জেনে নিন করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল আজহার উৎসব মানেই সুস্বাদু মাংস, বিরিয়ানি, মিষ্টান্ন আর ঠান্ডা পানীয়তে ভরপুর আনন্দঘন সময়। তবে অতিরিক্ত তেল-মসলা ও মিষ্টিজাতীয় খাবার খেলে অনেক সময় গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, অম্বল ও হজমের সমস্যায় পড়তে হয়।

কেন হয় এই সমস্যা?

দুবাইয়ের নিউট্রিশন বিশেষজ্ঞ জুসেপ্পে বেলুচ্চি গালফ নিউজকে জানান, ঈদে আমরা সাধারণত ভাজা-পোড়া, তেলঝাল ও ভারি খাবার বেশি খাই। এতে পাকস্থলীতে অতিরিক্ত চাপ পড়ে, হজম ধীরগতিতে হয় এবং গ্যাস বা অম্বলের সমস্যা দেখা দেয়।

২০২৩ সালের ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভারি খাবার পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে তোলে, যা অম্বল ও অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়ায়। এর বিপরীতে, প্রোবায়োটিক ও ফাইবারযুক্ত হালকা খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে।

প্রোবায়োটিক কেন জরুরি?

কর্নারস্টোন ক্লিনিকের সার্জন জিওভান্নি লিওনেত্তির মতে, প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়া রক্ষা করে, হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক সমস্যা কমায়। এ ধরনের খাবার শরীরের পুষ্টি শোষণেও সহায়ক।

ঈদের খাবারে যেসব প্রোবায়োটিক রাখবেন :

দই : হজমে সহায়ক, পেটের গ্যাস কমায়।

কেফির : ফারমেন্টেড পানীয়, হজমবান্ধব।

আচার বা ফারমেন্টেড সবজি : উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে।

মাঠা (বাটারমিল্ক) : পেট ঠান্ডা রাখে, হজম সহজ করে।

ঈদের আনন্দ পূর্ণতা পায় শরীর ভালো থাকলে। তাই ভোজের পর হজম ঠিক রাখতে প্রোবায়োটিক খাবার অন্তর্ভুক্ত করতে ভুলবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X