কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লেবুর সঙ্গে ভুলেও খাবেন না যে ৪ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবুতে আছে ভরপুর ভিটামিন সি। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ। শরীরকে ডিটক্সিফাই করতেও কাজে লাগে লেবু। তাই চিকিৎসকরা প্রতিদিন লেবু খাওয়ার পরামর্শ দেন।

কেউ ভাতের সঙ্গে কেউ আবার সালাদে চিপে নিয়ে লেবু খান। তবে আপনি কি জানেন, কিছু কিছু খাবারের সঙ্গে লেবু খাওয়া একদমই উচিত নয়। আসলে এমন কিছু জিনিস আছে যা দিয়ে লেবু খেলে, উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। এতে করে আপনি পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারেন এবং ত্বক সম্পর্কিত সমস্যাও ডেকে আনতে পারেন।

চলুন, জেনে নিই কোন কোন খাবারের সঙ্গে লেবু খাওয়া যাবে না—

পেঁপে

এমন অনেক ফল আছে যেগুলোর মধ্যে লেবুর রস ছিটিয়ে দিলে স্বাদ ও পুষ্টি বৃদ্ধি পায়। কিন্তু পেঁপের ক্ষেত্রে তা হয় না। পেঁপে এমন একটি ফল যা কখনোই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয়। লেবু ও পেঁপের প্রভাব এবং পুষ্টিগুণ আলাদা। সেজন্য লেবু ও পেঁপে একসঙ্গে খাওয়া হলে তা শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে। এই দুটো একসঙ্গে খেলে শরীরে দুর্বলতা তৈরি হয় এবং রক্তস্বল্পতা রোগ বাড়ে।

টমেটো

লেবুর রস এবং টমেটো একসঙ্গে চাট, সালাদ এমনকি চাটনিতে ব্যবহার করা হয়। কিন্তু, এই দুটি খাবার একসঙ্গে খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর । লেবু-টমেটো একসঙ্গে খেলে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং কোষ্ঠকাঠিন্য, পেটে ভারী হওয়াসহ অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।

দুগ্ধজাত খাবার

আমরা সবাই জানি যে, দুধে লেবুর রস যোগ করলে দুধ ছানা কেটে যায়। ভাবুন এগুলো একসঙ্গে খেলে পেটে কী হবে। তাই দুধ ও দুগ্ধজাত খাবারের সঙ্গে লেবু খাওয়া উচিত নয়। লেবুতে সাইট্রিক অ্যাসিড নামক অ্যাসিডিক পদার্থ থাকে। এটি দুধের সঙ্গে একত্রে পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার কারণে হজম সংক্রান্ত বিভিন্ন ধরণের সমস্যা বাড়তে পারে।

দই

লেবুর সঙ্গে দই খাওয়া উচিত নয়। কারণ দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস ফল খেলে শরীরে ক্ষতিকারক টক্সিনের পরিমাণ বেড়ে যায়, যা চুলকানি, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং সর্দি-কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X