কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছুটির দিনে হঠাৎ মন চায় হালকা কিন্তু টেস্টি কিছু খেতে? তাহলে এক প্লেট চিকেন পাকোড়া বানানো হতে পারে আপনার সেরা বিকেলের প্ল্যান। এই রেসিপি খুবই সহজ, কম সময়ে বানানো যায় এবং খেতেও সুস্বাদু।

চলুন জেনে নিই কীভাবে কী করবেন।

উপকরণ

হাড় ছাড়া মুরগির মাংস

বেসন : ১/২ কাপ

চালের গুঁড়ো : ২ টেবিল চামচ

পেঁয়াজ কুঁচি : ১/৩ কাপ

কাঁচামরিচ কুঁচি : ২ চামচ

ধনেপাতা কুঁচি : ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

ধনে ও জিরে গুঁড়ো : ১ চা চামচ

মরিচ গুঁড়ো : স্বাদমতো

আদা-রসুন বাটা বা কুচি : ১ চা চামচ

পানি : মাখানোর জন্য

তেল : ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

হাড় ছাড়া মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিন। বাকি সব উপকরণ (বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, ধনে-জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা-রসুন) মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে এমনভাবে মাখিয়ে নিন যেন ঝোলটি পাকোড়ার আকারে ধরা যায়।

এখন এটি ছোট ছোট পাকোড়ার আকারে তৈরি করে নিন।

কড়াইতে তেল গরম করে পাকোড়াগুলো সোনালি রঙ না হওয়া পর্যন্ত ডুবো তেলে ভেজে নিন। গরম গরম চিকেন পাকোড়া টমেটো সস এবং ভাজা কাঁচামরিচের সঙ্গে পরিবেশন করুন।

ছোট পরিশ্রমে, কম সময়ে তৈরি এই পাকোড়া বিকেলের নাস্তায় বা হালকা খাবার হিসেবে দারুণ লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X