কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:০৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মাংস সংরক্ষণ করবেন যেভাবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোরবানির ঈদে সব মাংস বণ্টন করে দেওয়ার পরও যতটুকু থাকে তা একবারে রান্না করে খাওয়া সম্ভব না। এজন্য সংরক্ষণ করতে মাংস ফ্রিজে রাখতে হয়। তবে মাংসের পরিমাণ বেশি হলে কী করবেন? ভাবনার কিছু নেই, কিছু নিয়ম মানলে সহজেই মাংস সংরক্ষণ করা যায়। চলুন জেনে নেই মাংস সংরক্ষণের কয়েকটি উপায়-

ফ্রিজারে সংরক্ষণ

এই উপায় সবাই জানে। মাংস সংরক্ষণের সহজ উপায় ফ্রিজারে রাখা। তবে রাখার আগে স্লাইস করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবেন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে চর্বি ফেলে দিন মাংস থেকে। একবারে বেশি পরিমাণে না রেখে ছোট ছোট ব্যাগে অল্প করে রাখুন। এতে প্রয়োজন মতো বের করে খাওয়া যাবে।

শুকিয়ে সংরক্ষণ

ফ্রিজারে না রাখতে পারলে মাংস শুকিয়ে শুঁটকি বানিয়ে ফেলতে পারেন। এজন্য প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। ভেতরের কাঁচা ভাব চলে না যাওয়া পর্যন্ত সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। এরপর গুনা তারে গেঁথে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। মাংসের ভেতরের পানি পুরোপুরি শুকিয়ে গেলে তার থেকে খুলে মুখবন্ধ টিনে বন্ধ করে রাখুন।

জ্বাল দিয়ে সংরক্ষণ

লবণ ও হলুদ মেখে মাংস চাইলে জ্বাল দিয়ে রাখতে পারেন। জ্বাল দিয়ে সংরক্ষণ করতে চাইলে চর্বি রেখে দেবেন মাংসের। প্রতিদিন দুইবার করে জ্বাল দিলে এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মাংস।

লবণ দিয়ে সংরক্ষণ

অল্প সময়ের জন্য রাখতে চাইলে লবণ মিশিয়ে রাখতে পারেন। এতে ২৪ ঘণ্টার জন্য মাংস ভালো থাকবে। এরপর ফ্রিজে রেখে দিন। ১ মাস পর্যন্ত ভালো থাকবে এই মাংস।

ভিনেগারে ডুবিয়ে সংরক্ষণ

দুই থেকে তিন কেজি মাংস সংরক্ষণের জন্য ৪ টেবিল চামচ বিট লবণ ও ৪ টেবিল চামচ বাদামি চিনি মাখিয়ে নিন প্রথমে। এরপর ১ লিটার ভিনেগারে মাংস পুরোপুরি ডুবানো অবস্থায় ঢেকে রেখে দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১০

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১১

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১২

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৩

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৪

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৫

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৬

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৭

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৮

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৯

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০
X