কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস সংরক্ষণ করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদুল আজহা মানেই পশু কোরবানি দেওয়া। আর এই পশুর মাংস সংরক্ষণের একটা ঝামেলা তো আছেই। অনেকেই জানেন না কোরবানির পরে কীভাবে স্বাস্থ্যকর উপায়ে মাংস সংরক্ষণ করতে হয়। এ ব্যাপারে অসচেতনতার কারণে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। সংরক্ষণ যদি ঠিকমতো করা না হয় তবে পরবর্তীতে খাওয়াটাও ঝামেলা হয়ে যাবে।

মাংস সংরক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে- জীবাণু, ব্যাকটেরিয়া এবং পচনের হাত থেকে মাংসকে নিরাপদ রাখা। কিছু গুরুত্বপূর্ণ অথচ সহজ নির্দেশনা মেনে চললে খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে মাংস সংরক্ষণ করা সম্ভব।

# ফ্রিজে রাখার আগে: ফ্রিজের মধ্যে বাক্সের থেকে প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা উচিত। চর্বিসহ মাংসগুলো আলাদা রাখাই ভালো। ফ্রিজে রাখার আগে, ধোয়ার পর পানি ভালো করে ঝরিয়ে নিন। না হলে অনেক দিন রেখে দিলে মাংস নষ্ট হয়ে যাবে। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, রান্না করা মাংসের সঙ্গে কাঁচা মাংস রাখা যাবে না। এতে করে কাঁচা মাংসের ব্যাকটেরিয়া রান্না করা মাংসে ছড়িয়ে পড়তে পারে। সংরক্ষণের সময় খাসি এবং গরুর মাংস একই ব্যাগে না রেখে, আলাদা আলাদ ব্যাগে রাখা উচিত। এতে মাংসের গুণগত মান বজায় থাকে।

মনে রাখতে হবে মাংস যত অল্পদিন ফ্রিজে রাখা যায় ততই ভালো। তাজা মাংসের স্বাদ পেতে চাইলে মাংস প্রাপ্তির ১২ ঘণ্টার মধ্যে রান্না করা উচিত। ফ্রিজে গরুর মাংস ৮-১২ মাসের বেশি সংরক্ষণ করা উচিত নয়। ফ্রিজের বিকল্প হিসেবে মাংসে লবণ এবং হলুদ মাখিয়ে বেশকিছু সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়।

# ইলেকট্রিসিটি না থাকলে: মাংস ফ্রিজে রাখার এক সপ্তাহের মধ্যে বাসায় ইলেকট্রিসিটি না থাকলে খুব একটা ফ্রিজ খুলবেন না। এতে মাংস শক্ত হওয়ার আগেই বাতাস লাগলে বেশি দিন ভালো থাকবে না। রান্না করার ১২ ঘণ্টা পূর্বে মাংস ফ্রিজ থেকে বের করে রাখা উচিত এবং আস্তে আস্তে জমাট বাঁধা মাংস ছাড়ানো উচিত। পানিতে চুবিয়ে মাংস ছাড়ালে স্বাদে তারতম্য হবার সম্ভাবনা থাকে।

# রান্না করা ও কাঁচা মাংস: রান্না করা ও কাঁচা উভয়ের ক্ষেত্রে বিষয়টি একরকম। তবে এগুলোও শূন্য ডিগ্রি ফারেনহাইটে ডিপ ফ্রিজে এক বছর রাখা যাবে। তবে স্বাদ, পুষ্টিগুণ থাকবে না। ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে বড় বড় টুকরো করে রাখতে হবে। কারণ, ছোট টুকরোতেও অনেক সময় পানি ও রক্ত জমে থাকে।

# প্যাকেটের গায়ে তারিখ লিখুন: মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কত দিন সংরক্ষণ করা হয়েছে সেটা সহজেই বোঝা যাবে।

# তাপমাত্রা: ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে তাপমাত্রা ঠিক আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। যে তাপমাত্রায় মাংস সব সময় বরফ থাকবে সেই তাপমাত্রা সেট করে তারপর মাংস রাখতে হবে।

# ৪০ ডিগ্রি ফারেনহাইট: ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস ৪ থেকে ৬ দিন রাখা যায়। এ ছাড়া জিরো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস ১২ মাস ভালো থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X