বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

আজ মোটরসাইকেল চালানোর দিন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আপনার যদি মোটরসাইকেল থাকে, তাহলে আজই ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে। দুই চাকার যান মোটরসাইকেল মানুষের জীবনের কত গল্পই না লিখে। যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে এটি সবার কাছেই প্রিয়। কেউ কেউ আবার শখ করে ব্যবহার করেন। আবার কারও কাছে মোটরসাইকেল চালানো নেহাত কোনো শখ নয়, জীবনের অবিচ্ছেদ্য কোনো অংশ।

তবে আজ কেন এসব কথা বলছি? কারণ আজ মোটরসাইকেল চালানোর দিবস। অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, সে হিসাবে আজ ১২ অক্টোবর, মোটরসাইকেল চালনা দিবস। ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসচ্ছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা।

উল্লেখ্য, ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন।

মোটরসাইকেল দিবস উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। তবে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে। আপনার যদি মোটরসাইকেল থাকে, তাহলে আজই ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে।

মূলত মোটরসাইকেল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটির পালন করা হয়। যথেষ্ট গুরুত্বের সঙ্গেই এটি পালিত হওয়া জরুরি। বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে তো বটেই।

সারা বছরের নয়, কেবল গত মাসের তথ্য দিলেই মোটরসাইকেলে নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারবেন। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন, যা সড়কে নিহত হওয়ার মোট সংখ্যার ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৮৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X