কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর পাওনা টাকা আজ ফেরত দিন

বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ। ছবি : সংগৃহীত
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ। ছবি : সংগৃহীত

আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন। এই দিনটাকে বেশ ঘটা করেই পালন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে বলা হয় ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা ‘বন্ধুকে টাকা ফেরতের দিন’। আমেরিকাতে কেউ কেউ এটিকে বন্ধু দিবসও বলে থাকেন। মূলত ১৭ অক্টোবরকে বন্ধুর ধারের টাকা ফেরত দেওয়ার দিন হিসেবে প্রথম উদযাপন করার উদ্যোগ নেয় ব্যাংক অব আমেরিকা।

এই দিনটাকে ব্যাংক অব আমেরিকা মূলত তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবেই নিয়েছিল। তাদের পরিকল্পনাও কাজে দিয়েছে বেশ ভালোই। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে। এই দিবসে যেগুলোতে হাজার হাজার ডলার বিনিময় হয়।

বন্ধুর সংজ্ঞা সবার কাছে একরকম না। যে সবসময় বিপদে-আপদে পাশে থাকে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়, বিশ্বাসের জায়গা বজায় রাখে তাকেই বন্ধু বলে। আর প্রিয় এই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে যদি তা ফেরত না দেওয়া হয় তখন এই সুন্দর সম্পর্কটা মলিন হয়ে যায়। এমন অনেকেই রয়েছেন যে সময় মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল-বোঝাবুঝির তৈরি হয়েছে।

আপনার ক্ষেত্রেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে আজ কিন্তু সেই দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ, আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন। এই দিবসটি উপলক্ষে আজ ধারের টাকা শোধ করে দিতে পারেন।

টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কি না তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনো ফেরত না পাওয়ার কারণে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১০

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১১

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১২

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৩

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৪

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৫

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৬

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৭

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৮

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

২০
X