কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে হারপিক খেয়ে ফেললে করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হারপিক, যা সাধারণত টয়লেট, বাথরুম এবং অন্যান্য পানি ব্যবহারের জায়গায় কঠিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে শক্তিশালী জীবাণু-বিধ্বংসী উপাদান থাকায় টয়লেটের ময়লা, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং দুর্গন্ধ দূর করতে ব্যাপকভাবে সহায়তা করে। এর মূল উপাদান হলো হাইড্রো ক্লোরিক এসিড।

ভুলবশত বা ইচ্ছা করে হারপিক খেয়ে ফেললে কণ্ঠনালি ও খাদ্যনালির ভেতর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শ্বাস-প্রশ্বাস ও খাদ্যগ্রহণ অসম্ভব হয়ে পড়ে। তাই এমনটা ঘটলে তাৎক্ষণিকভাবে দিশাহারা না হয়ে প্রাথমিকভাবে কী করা দরকার চলুন জেনে নেওয়া যাক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেরাজুস সালেকিন পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভুলে হারপিক খেয়ে ফেললে সবার প্রথমে যা করা দরকার তা হলো দ্রুত মুখ কুলি করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। যে পরিমাণ হারপিকই খাদ্যনালির ভেতরে ঢুকে যাক না কেন বাকি টুকু বের করে আনার চেষ্টা করতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে তা হলো হারপিক খেলে যেহেতেু খাদ্যগ্রহণ অসম্ভব হয়ে পড়ে তাই মুখে খাবার বন্ধ রেখে সাত থেকে দশ দিন পর্যন্ত স্যালাইন সলিউশন চালাতে হবে।

অন্যদিকে, যেহেতু হারপিক কণ্ঠনালি ও খাদ্যনালির ভেতর মারাত্মক ক্ষতি করে তাই এন্ডোস্কোপি করে দেখতে হবে খাদ্যনালি ও পাকস্থলিতে কতটুকু ক্ষত সৃষ্টি করেছে। একটু স্বাভাবিক হলে রোগীকে তরল ও নরম খাবার অল্প অল্প করে বারে বারে খেতে দিতে হবে।

এছাড়া যদি রোগী কোনোভাবেই কিছুই খেতে না পারে এবং এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরেতে খাদ্যনালি একদম সরু দেখায়, তবে একটি নির্দিষ্ট সময় পরপর সেটি এন্ডোস্কোপি বেলুন দ্বারা ফুলানোর চেষ্টা করা যেতে পারে। আর পাকস্থলি নিচের দিকে সরু হলে সেটা একটা অপারেশন করে ঠিক করতে হবে।

এতেও যদি খাবার না খাওয়া যায় তবে পেটে একটি নল দিয়ে দেওয়া হয় যেটাতে তরল খাবার দেওয়া যাবে। মনে রাখা জরুরি যে এই সব কিছুই করতে হবে হারপিক পান করার সাত মাসের মধ্যে। এর ভেতর কোনো বড় অপারেশন করা সম্ভব নয়।

অপরদিকে হারপিক খাওয়ার পর খাদ্যনালি পুড়ে গেলে সেটা অপারেশন করে কেটে ফেলে পাকস্থলি জোড়া লাগানো যায়। তবে পাকস্থলিও যদি পুড়ে যায়, সেক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১০

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১১

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৪

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৫

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৬

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৭

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৯

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

২০
X