স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

মিরপুরের পিচ দেখছেন হেমিং। ছবি : সংগৃহীত
মিরপুরের পিচ দেখছেন হেমিং। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনেই যেন চমক খেলেন টনি হেমিং। বিসিবির নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব নিতে এসে পিচের অবস্থা খুঁটিয়ে দেখছিলেন, আর তখনই নজরে আসে এক অদ্ভুত দৃশ্য—পিচের পাশেই সবজির বাগান! সেখানে রয়েছে পুঁইশাক, ঢ্যাঁড়শের গাছও। বিস্মিত হেমিং রসিক ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, ‘এই বিশেষ শাক কে খায়?’ পরে একটু শ্লেষ মিশিয়ে মন্তব্য, ‘পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে কি পিচের পাশে সবজির বাগান আছে?’ কথাটা শুনে মাঠকর্মীরা তখন চুপচাপ।

অস্ট্রেলিয়ান এই অভিজ্ঞ কিউরেটরকে বিসিবি নিয়োগ দিয়েছে দুই বছরের জন্য—দেশের সব আন্তর্জাতিক ও জাতীয় ক্রিকেট ভেন্যুতে স্পোর্টিং উইকেট তৈরি, আন্তর্জাতিক মানের কিউরেটর গড়ে তোলা এবং মাঠকর্মীদের প্রশিক্ষণের দায়িত্ব তার কাঁধে। তার প্রথম লক্ষ্য মিরপুরের ‘স্লো’ উইকেটের রোগ সারানো।

হেমিংয়ের আগমনের মধ্য দিয়ে মূলত গামিনি ডি সিলভার দীর্ঘদিনের দায়িত্বের অবসান শুরু হয়েছে। শ্রীলঙ্কান কিউরেটর গামিনি নানা বিতর্কের কারণে সমালোচিত ছিলেন—খেলোয়াড়দের সঙ্গে বিরূপ আচরণ, ব্যক্তিগত জীবনে কেলেঙ্কারি, এমনকি একাডেমি মাঠের গ্রিন শেডে ভুলভাবে উইকেট বানানো, যার ফলে বর্ষাকালেও সেই সুবিধা ব্যবহার সম্ভব হয়নি। সাম্প্রতিক পাকিস্তান সিরিজের উইকেট নিয়েও তীব্র সমালোচনা ওঠে, এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রকাশ্যেই মিরপুর থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা বলেন।

আইসিসি একাডেমি ও অস্ট্রেলিয়ার পার্থে উইকেট বানানোর অভিজ্ঞতা থাকা হেমিংকে ফিরিয়ে আনার পেছনে ভূমিকা রেখেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম। সভাপতি বুলবুলেরও পূর্ণ সমর্থন ছিল, কারণ আইসিসিতে কাজ করার সময় থেকেই তিনি হেমিংকে চেনেন।

তবে গামিনিকে আপাতত চাকরিচ্যুত করা হচ্ছে না। তিনি স্বেচ্ছায় পদ না ছাড়লে ঢাকার বাইরে অন্য কোনো ভেন্যুতে তাকে কাজ করতে হতে পারে। গুঞ্জন ছিল, শ্রীলঙ্কায় ফেরার পর তিনি পদত্যাগ করেছেন, কিন্তু বিসিবি সূত্রে জানা গেছে—এখনো তেমন কিছু ঘটেনি।

প্রথম দিনেই পুঁই বাগান দেখে অবাক হওয়া হেমিং এবার চ্যালেঞ্জ নিচ্ছেন মিরপুরের উইকেট ফের আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনার। এখন দেখার বিষয়—তার হাত ধরে পিচে কতটা বদল আসে, আর পিচের পাশে সেই ‘সবজির বাগান’ কতদিন টিকে থাকে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X