মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের জোড়া গোলে বার্সার গাম্পার ট্রফি জয়

জোড়া গোল করেন ইয়ামাল। ছবি : সংগৃহীত
জোড়া গোল করেন ইয়ামাল। ছবি : সংগৃহীত

ব্যালন ডি’অরের দৌড়ে নিজের দাবি আরও জোরালো করলেন লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ এই বিস্ময় বালক করলেন দারুণ এক জোড়া গোল, বার্সেলোনাকে এনে দিলেন কোমোর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় আর একই সঙ্গে জোয়ান গাম্পার ট্রফিও। রোববার (১০ আগস্ট) রাতে জোহান ক্রুইফ স্টেডিয়ামে বার্ষিক জোয়ান গাম্পার ট্রফি ম্যাচে এই জয়ে যেন নতুন মৌসুমের আগেই বার্সা দেখিয়ে দিল তাদের শিরোপা ক্ষুধা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে হানসি ফ্লিকের দল। ৯ মিনিটেই ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা, এরপর ২৬ মিনিটে লোপেজের দ্বিতীয় গোল ব্যবধান দ্বিগুণ করে। বিরতির আগেই রাফিনিয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ইয়ামাল পান নিজের প্রথম গোলের দেখা। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফেরান তোরেসের পাস থেকে বাঁ-পায়ের নিখুঁত ফার্স্ট-টাইম শটে গোল করে পূর্ণ করেন নিজের জোড়া। সেটিই ম্যাচের শেষ গোল—বার্সার দাপুটে জয় নিশ্চিত হয় ৫-০ তে।

এটি ছিল প্রাক-মৌসুমে বার্সার টানা তৃতীয় জয়। এর আগে দক্ষিণ কোরিয়া সফরে তারা ভিসেল কোবে ও এফসি সিউলকে হারিয়েছে।

আগামী শনিবার মায়োর্কার মাঠে লা লিগা শিরোপা রক্ষার মিশন শুরু করবে কাতালান ক্লাবটি। এর আগে ইয়ামাল ও রাফিনিয়া দুজনই আছেন এ বছরের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায়, যেখানে আছেন পিএসজির ওসমান দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের থিয়েত্র দ্য শাতলে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X