স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

মেসি ছাড়া ছন্নছাড়া মায়ামি, এমএলএসে বড় হার

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নেই, আর তার অনুপস্থিতিতে যেন হারিয়ে গেল ইন্টার মায়ামি। লুইস মুরিয়েলের দুর্দান্ত জোড়া গোলে অরল্যান্ডো সিটি ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল মায়ামিকে। রোববার রাতে এমএলএসের এই ম্যাচে অরল্যান্ডোর হয়ে গোল করেছেন মার্টিন ওহেদা ও মার্কো পাশালিচও।

মায়ামি তারকা মেসি গত সপ্তাহে লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পান, সেই চোটের কারণেই ছিলেন সাইডলাইনে। তার অনুপস্থিতি যে কতটা ভোগালো দলকে, তা বুঝিয়ে দিল ম্যাচের ফল।

ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে মুরিয়েলের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে মাত্র তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইট নিজের প্রথম এমএলএস গোল করে মায়ামিকে সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি সময় সমান তালে লড়লেও বিরতির পর শুরু হয় অরল্যান্ডোর দাপট।

৫০ মিনিটে মুরিয়েলের দ্বিতীয় গোলেই আবার লিড নেয় স্বাগতিকরা। এরপর ৫৮ মিনিটে ওহেদার দুরন্ত শটে ব্যবধান হয় ৩-১। এই মৌসুমে এ নিয়ে তার গোল অবদান দাঁড়াল ২৭-এ, যা লিগে সর্বোচ্চ। ম্যাচের শেষ দিকে (৮৮ মিনিটে) পাশালিচ গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

অরল্যান্ডো গোলরক্ষক পেদ্রো গালেসে দারুণ ফর্মে ছিলেন; লুইস সুয়ারেজের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দিয়ে রাখেন এক অবিশ্বাস্য সেভ। অন্যদিকে, মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি আটটি সেভ করেও দলের ভরাডুবি ঠেকাতে পারেননি।

ম্যাচ শেষে হতাশ মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আজ কোনো অজুহাত নেই। আমরা লড়াইয়ের তীব্রতা দেখাইনি, তাই ফলও স্পষ্ট। এইভাবে খেললে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।’

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো সিটি। অন্যদিকে, ষষ্ঠ স্থানে থাকা মায়ামির হাতে অবশ্য তিনটি ম্যাচ বেশি আছে শীর্ষ চারের তুলনায়।

পরের ম্যাচে মায়ামি মুখোমুখি হবে এলএ গ্যালাক্সির, আর অরল্যান্ডো খেলবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X