কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভালো থাকতে গেলে শরীর-মন, দুইটাই ভালো থাকা দরকার। ব্যস্ত জীবনে যদি সেভাবে শরীরচর্চা করা অনেকের পক্ষে সম্ভব হয় না। তবে প্রতিদিন মাত্র ১৫ মিনিট সময় বের করে হাঁটলেই আপনার জীবনে আসবে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পরিবর্তন। সেই হাঁটা দিনের শুরুতে হলেই বেশি ভালো, তা সম্ভব না হলে যেকোনো সময় এই হাঁটাহাঁটিটা খুব জরুরি।

প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটলে যেসব পরিবর্তন আসবে

হৃদ্‌যন্ত্র ভালো রাখে: হাঁটা একটি সহজ ব্যায়াম। এতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। দিনে মাত্র ১৫ মিনিট হাঁটলে কিছুটা হলেও কমিয়ে দিতে পারে হৃদ্‌রোগের ঝুঁকি। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও শরীর সচল রাখতে নিয়মিত হাঁটা খুব জরুরি।

মন ভালো রাখে: মাঝেমধ্যেই এমন হয় যে, কোনোকিছুই ভালো লাগছে না অথবা কাজ করে ক্লান্ত মনে হচ্ছে। তখন একটু হাঁটলে মনের অবস্থার বদল হতে পারে। কারণ, হাঁটলে এন্ড্রোফিনের মতো হরমোন নির্গত হয়, যা মানুষের মনকে খুশি রাখতে সাহায্য করে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ, নিয়মিত হাঁটহাঁটি অবসাদ ও উদ্বেগের মতো মানসিক সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি: নিয়মিত হাঁটায় মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ে। মাত্র ১৫ মিনিটের হাঁটাই স্মৃতিশক্তি বাড়াতে পারে। অ্যালঝাইমার্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে: ওজন কমানোর জন্য অনেকেই হাঁটাহাঁটিকে গুরুত্ব দেন। নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। শুধু তা-ই নয়, ক্যালোরি ক্ষয় করতেও সাহায্য করে, যা ওজন কমানো বা নিয়ন্ত্রণের জন্য খুব প্রয়োজন।

তরতাজা করে তোলে: খানিকটা হাঁটহাটি মন ও শরীরকে চাঙা করে তোলে। হাঁটলে শরীরে অক্সিজেন তুলনায় বেশি যায়। সারা শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হয়। এই বিষয়গুলো শরীর ও মন তরতাজা করে তোলে।

পেশি ও হাড় মজবুত করে: নিয়মিত হাঁটাহাঁটিতে যেহেতু পেশি থেকে হাড়, সব কিছুরই ব্যায়াম হয়, তাই সেগুলোও মজবুত হয়ে ওঠে।

ঘুম ভালো হয়: শুলেই যাদের ঘুম আসে না, সাধ্যসাধনার দরকার হয়, তাদের ক্ষেত্রে এই হাঁটা খুব উপকারে আসে। দিনে অন্তত ১৫ মিনিট হাঁটলেও শরীরে শক্তি ক্ষয় হয়। তার জেরেই ঘুম ভালো হয়।

সূত্র : ওয়াকিং ফর হেলথ অ্যান্ড ফিটনেস

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X