কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

দুই সপ্তাহ তেল ছাড়া খাবার খেলেই শরীরে দেখা দেবে যেসব পরিবর্তন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে সবাই ফিট থাকতে চান। ফিট থাকতে কতকিছুই না করতে হয়। বিশেষ করে শকর্রা ও তেলযুক্ত খাবার বাদ দিতে হয়। কেউ তো আবার সম্পূর্ণ তেল ছাড়া রান্না করতেও অভ্যস্ত হয়ে পড়ছেন। মাত্র দুই সপ্তাহ তেল ছাড়া খাবার খেলেই শরীরে দেখা দিতে পারে কিছু বিস্ময়কর পরিবর্তন। তেল বা চর্বি শুধু ক্যালোরির উৎসই নয়, এটি শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে পুষ্টিবিদ কণিকা মালহোত্রা মতে, টানা দুই সপ্তাহ একেবারে তেল ছাড়া খাবার খেলে শরীরের হজম ও বিপাকক্রিয়ায় সাময়িক কিছু পরিবর্তন দেখা দিতে পারে। ফ্যাট না থাকায় ফ্যাট-দ্রবণীয় ভিটামিন শরীরে ঠিকভাবে শোষিত হয় না। এর ফলে পুষ্টিহীনতা, কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।

তবে চলুন জেনে নেওয়া যাক তেল ছাড়া খাবারে শরীরে যে ধরনের প্রভাব পড়ে:

হজম ও ওজনের ওপর প্রভাব

তেল বাদ দিলে সাময়িকভাবে ক্যালোরি গ্রহণ কমে যায়। ফলে ওজন কমার সম্ভাবনা থাকে। তবে এর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটতে পারে, যার কারণে খাবারের প্রতি আগ্রহ ও খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে।

ভিটামিন শোষণে সমস্যা

তেল ছাড়া খাবার গ্রহণ করলে মাইসেল গঠনে ব্যাঘাত ঘটে। যা ফ্যাট-দ্রবণীয় ভিটামিনের শোষণে বাধা সৃষ্টি করে। এর ফলে দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া এবং হাড়ের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

ত্বক ও চুলের স্বাস্থ্য

ফ্যাটি অ্যাসিডের ঘাটতির কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে, এমনকি চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।

শক্তির ঘাটতি

চর্বি হলো একটি দীর্ঘস্থায়ী শক্তির উৎস। যা ধীরে ধীরে শরীরে শক্তি জোগায়। তাই খাদ্যতালিকায় চর্বির অনুপস্থিতি শক্তির ঘাটতি তৈরি করতে পারে, যার ফলে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে।

মানসিক প্রভাব

ফ্যাটের ঘাটতি মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। যার ফলে খিটখিটে মেজাজ বা মানসিক অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে।

যেসব খাবারে প্রাকৃতিকভাবে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়:

চর্বিযুক্ত মাছ : স্যামন, সারডিন, ম্যাকারেল প্রভৃতি।

বীজ : ফ্ল্যাক্সসিড, চিয়া সিড।

বাদাম : আখরোটসহ অন্যান্য বাদাম।

ফর্টিফায়েড খাবার : ওমেগা-৩ যুক্ত ডিম, দুধ, প্ল্যান্ট-বেসড মিল্ক ইত্যাদি।

স্বল্প সময়ের জন্য তেল বাদ দিয়ে ডিটক্স বা ওজন কমানোর চেষ্টা ক্ষতিকর না হলেও, দীর্ঘমেয়াদে এই অভ্যাস শরীরের পুষ্টির ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে। তাই একেবারে তেল বাদ দেওয়ার পরিবর্তে, পরিমিত ও স্বাস্থ্যকর পরিমাণে ভালো মানের তেল ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১১

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১২

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৩

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৪

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৫

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৭

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৮

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৯

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

২০
X