কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের মেয়েকে বিয়ে করায় ছেলের মায়ের কাণ্ড, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করছেন—এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মা। তবে সরাসরি কিছু না বলেই, ছেলের বিয়ের দিন এমন এক কাণ্ড ঘটান যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি সামনে আসে রেডিটের ‘r/weddingshaming’ নামের একটি পেজে। সেখানে এক নববধূ নাম প্রকাশ না করে জানান, কীভাবে তার শাশুড়ি বিয়ের দিন কনে সেজে হাজির হন।

নববধূর ভাষ্য অনুযায়ী, তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ছেলের মা এই সম্পর্ক মেনে নিতে চাননি। ছেলের জেদের মুখে শেষ পর্যন্ত রাজি হলেও মনের রাগ চেপে রাখতে পারেননি তিনি।

বিয়ের আগের দিন শাশুড়িকে কাঁদতে দেখেন অনেকে। তার বক্তব্য ছিল, ছেলে এখন আর মায়ের কথা শুনছে না বরং ‘অন্য একজনকে’ বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মূল চমক আসে পরদিন, বিয়ের দিন।

নববধূ জানান, তিনি যখন সাদা গাউন পরে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন, তখন দেখেন তার হবু শাশুড়ির পরনেও একই রঙের, একই ধরনের সাদা গাউন। এমনকি সাজসজ্জাও ছিল কনের মতোই। বিষয়টি দেখে অনেকেই হতবাক হলেও কেউ কিছু বলেননি।

নবদম্পতি পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করলেও, কনের দাবি—এরপর থেকেই শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। তিনি জানান, ‘বিয়ের দিন থেকেই আমি বুঝে গেছি, উনি আমাকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি।’

নববধূ আরও বলেন, বিয়ের দিন শাশুড়ি ছেলের পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরে থাকেননি। এতে তিনি নিজেকে উপেক্ষিত মনে করেন।

ঘটনাটি সামনে আসার পর রেডিটে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই শাশুড়ির আচরণকে জেদপ্রসূত ও বেয়াদবি হিসেবে মন্তব্য করেছেন।

সূত্র: আনন্দবাজার

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X