কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবাকে দেখেই শেখে শিশুরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশুদের কিছু শেখাতে চাইলে শুধু বললেই হয় না—তারা আপনার কাজগুলো মন দিয়ে দেখে, এবং গোপনে সেগুলো নকল করে। তাই আপনি যেভাবে কথা বলেন, অন্যদের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, এমনকি মানসিক চাপ সামলানোর কৌশল—সবই আপনার সন্তানের শেখার একটা অংশ হয়ে যায়।

অনেক বাবা-মা মনে করেন, শুধু ভালো কথাবার্তা বললেই সন্তান ভালো মানুষ হয়ে উঠবে। কিন্তু বাস্তবে শিশুরা চোখে যা দেখে, সেটাই বেশি মনে রাখে। তাই আপনি কীভাবে চলাফেরা করছেন, সেটা তার চোখে ‘শিক্ষা’ হয়ে যাচ্ছে।

এখন চলুন দেখে নিই, বাবা-মার কোন কোন অভ্যাস শিশু গোপনে অনুসরণ করে:

১. চাপের সময় আপনি কীভাবে সামলান, সেটাই বড় শিক্ষা

আপনি যদি রেগে যান, চিৎকার করেন বা হতাশায় ভেঙে পড়েন, শিশুরাও সেটাই স্বাভাবিক বলে ধরে নেয়। আবার আপনি যদি ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেন, তাহলে তারাও এমন আচরণ শিখবে।

২. আপনার মুখের ভাষা শিশুর আয়নার মতো কাজ করে

আপনি কীভাবে কথা বলেন—আপনজন, বন্ধু বা অচেনা মানুষের সাথে—সেটাই শিশুর শেখার জায়গা। আপনি যদি সবসময় সম্মান দিয়ে কথা বলেন, তাহলে শিশুরাও বিনয়ী হতে শিখবে।

৩. জীবনের ছোট ছোট মুহূর্তের উদযাপন

শিশুরা দেখে বাবা-মা কীভাবে ছোট জিনিসে আনন্দ পান। হয়তো একটা সাধারণ জন্মদিন, অফিসে প্রোমোশন বা কারও সাহায্য করা—সবই শিশুদের শেখায়, জীবনকে কীভাবে উপভোগ করতে হয়।

৪. অপরিচিতদের সঙ্গে ব্যবহার

শিশুরা লক্ষ করে, আপনি অচেনা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন—দরজায় দাঁড়িয়ে থাকা ডেলিভারি পার্সন, গার্ড বা দোকানদার। আপনি যদি সৌজন্য দেখান, শিশুরাও তা শিখবে।

আরও কিছু মনোযোগের বিষয়

- আপনি কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন

- আপনি নিজের ভুল স্বীকার করেন কি না

- আপনি কীভাবে ক্ষমা চান বা ক্ষমা করেন

- আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কি না

এসব বিষয় শিশুর আচরণে গভীর প্রভাব ফেলে। মনে রাখবেন, আপনি যা করছেন, আপনার সন্তান তা-ই শিখছে—আপনার অজান্তেই।

সূত্র: সাইকেলজি টুডে

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X