কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেয়ালে শিশুর আঁকাআঁকি পরিষ্কার করার ৪ সহজ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাড়িতে ছোট বাচ্চা মানেই দেয়ালভর্তি রং পেনসিল, পেন কিংবা ক্রেয়নের দাগ—এটা যেন একদম স্বাভাবিক ঘটনা। আঁকার খাতা যতই দেওয়া হোক না কেন, দেয়ালের ওই খোলা জায়গাটাই যেন ওদের প্রিয় ক্যানভাস! বকা দিয়েও কাজ হয় না—যেমন আঁকে, তেমনই চলতে থাকে। সামনে আবার উৎসবের মরসুম—দীপাবলি তো একেবারে কড়া নাড়ছে! ঘরের দেয়াল যদি এমন দাগে ভর্তি থাকে, তবে সাজগোজের মেজাজটাই মাটি হয়ে যাবে।

চিন্তা নেই, খুব সহজ কিছু ঘরোয়া টোটকা থাকল এখানে, যেগুলো দিয়ে ঝামেলা ছাড়াই দেয়াল থেকে দাগ মুছে ফেলতে পারবেন।

চলুন এক নজরে ঘরোয়া টোটকাগুলো দেখে নিই।

বেকিং সোডা

রান্নাঘরের তেলচিটে দেয়াল হোক বা বাচ্চার আঁকা মোম রঙের দাগ—সব কিছুতেই কাজে আসে বেকিং সোডা। একটু বেকিং সোডা পানিতে মিশিয়ে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে দাগের ওপর আলতো করে ঘষুন। দারুণ কাজ দেবে!

টুথপেস্ট (নন-জেল)

সাদা রঙের সাধারণ টুথপেস্ট (জেল নয়) একটা নরম ব্রাশে লাগিয়ে দাগের ওপর হালকা হাতে ঘষে নিন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। দেখবেন, দেয়াল একদম ঝকঝকে হয়ে গেছে।

হালকা তরল সাবান

অনেক সময় বেশি শক্তিশালী ক্লিনার দেয়ালের রং নষ্ট করে দিতে পারে। তাই এক বালতি গরম জলে কিছুটা বাসন ধোয়ার তরল সাবান মিশিয়ে নিন। এবার একটি নরম কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে নিংড়ে নিয়ে, আলতো করে দাগের ওপর ঘষুন। সহজেই দাগ উঠে যাবে।

ভিনেগার আর পানি

দেয়ালে যদি দাগ গাঢ় হয়, তাহলে সাদা ভিনেগার আর পানি একসঙ্গে মিশিয়ে (১:১ অনুপাতে) একটি স্প্রে বোতলে ভরে নিন। এবার সেই মিশ্রণটা দাগের ওপর স্প্রে করে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে অনেক ধরনের দাগ সহজে উঠে যাবে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X