মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

চট্টগ্রামে মিরসরাইয়ে পোল্ট্রি ফার্মে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামে মিরসরাইয়ে পোল্ট্রি ফার্মে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রামে মিরসরাইয়ে আড়াই হাজার ব্রয়লার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিনের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন বলেন, ৫ দিন আগে আড়াই হাজার মুরগির বাচ্চা খামারে তুলেছি। রোববার সকালে খামারে কাজ শেষ করে বাড়ি চলে যাই। দুপুরের দিকে এলাকার কয়েকজন জানায় আপনার খামারে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুগরির বাচ্চা ও খাদ্য পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মতো না আসায় সব পুড়ে শেষে হয়ে গেছে।

তিনি বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজি ফার্ম থেকে বকেয়ায় ২৫০০ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা৷ এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। এতে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্গম পথ হওয়ায় যেতে একটু সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X