কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আঁচিল বা ত্বকের ছোট ছোট দানা অনেকের শরীরে দেখা দেয়। এটি সাধারণত ভয়ানক কিছু নয়, তবে চোখে পড়ে গেলে বা ব্যথা দেয় তখন অস্বস্তিকর হতে পারে। অনেকেই মনে করেন, আঁচিল দূর করার জন্য শুধুই ক্লিনিকে যেতে হবে, কিন্তু কিছু ঘরোয়া কৌশলও কার্যকর হতে পারে।

মার্কিন স্বাস্থ্য ওয়েবসাইট হেলথ লাইনের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞরা কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করেছেন।

আঁচিল কেন হয়?

ডা. নাহিদ এ. আলি জানান, আঁচিল সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণের কারণে হয়। ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে তোয়ালে, গামছা বা রেজারের মাধ্যমে। শিশুদের আঁচিল হওয়ার সম্ভাবনা বেশি, তবে বড়রাও আক্রান্ত হতে পারেন। সাধারণত এটি বড় কোনো স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে না, তবে অনেক সময় এটি ব্যথা বা অস্বস্তি দিতে পারে।

ঘরোয়া পদ্ধতিতে আঁচিল দূর করার কৌশল

শুকনা মরিচের সস: শুকনা মরিচ বেটে পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। দিন দুবার আঁচিলের ওপর লাগান, দুই সপ্তাহ ধরে চালান। এতে আঁচিল ছোট হতে থাকে এবং রং ফিকে হয়।

গরম পানি: এক পাত্রে পানি ফুটিয়ে আঁচিলের অংশ ততক্ষণ ডুবিয়ে রাখুন যতক্ষণ ব্যথা না হয়। পরে ঠান্ডা কিছু প্রয়োগ করুন। দিনে তিনবার দুই সপ্তাহ ধরে করুন।

বেইকিং সোডা: এক কাপ পানিতে আধা চা-চামচ বেইকিং সোডা মেশান। তুলার বল ডুবিয়ে আঁচিলের ওপর ১৫ মিনিট রাখুন।

ডিম: ডিমের সাদা ও কুসুম মিশিয়ে আঁচিলের ওপর আলতোভাবে ঘষুন। দিনে দুবার দুই সপ্তাহ ধরে ব্যবহার করুন। এই সময় আঁচিলের অংশে সাবান লাগানো যাবে না।

পেঁয়াজ: পেঁয়াজ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। আঁচিলের ওপর পেঁয়াজ মাখুন এবং ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন। দিনে দুবার ব্যান্ডেজ পরিবর্তন করুন। প্রয়োজনে দুই সপ্তাহ পর্যন্ত চালিয়ে যেতে পারেন।

ডাক্ট টেপ: বিশেষ করে শিশুদের জন্য ডাক্ট টেপ কার্যকর। আঁচিলের ওপর টেপ ৩–৫ দিন লাগিয়ে রাখুন। টেপের নিচের ত্বক নরম হলে ‘এমেরি বোর্ড’ বা ‘পুমাইস স্টোন’ দিয়ে আঁচিল কেটে ফেলা যায়। এরপর আবার টেপ লাগাতে হবে যতক্ষণ না আঁচিল পুরোপুরি চলে যায়।

টিপস

- ঘরোয়া পদ্ধতিতে আঁচিল সারাতে সময় লাগে, তাই ধৈর্য রাখতে হবে।

- ঢিলেঢালা পোশাক পরলে ও শরীর শুষ্ক রাখলে আঁচিল হওয়ার সম্ভাবনা কমে।

ঘরোয়া উপায় বেশির ভাগ ক্ষেত্রেই কার্যকর, তবে যদি আঁচিল ব্যথা দেয়, দ্রুত বড় হয় বা সংক্রমণ দেখা দেয়, তবে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X