কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

বুধবার আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সারা দিন ঠিক কী অপেক্ষা করছে আপনার জীবনে তা আগাম জানা যায় রাশিফলে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্মের সঙ্গে প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেন রাশিফলে।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ বুধবার (২৫ অক্টোবর) ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? কোন রাশির সময় ভালো? কাদের সতর্ক থাকতে হবে? বিস্তারিত জেনে নিন।

(মেষ । ২১ মার্চ-২০ এপ্রিল)

অপ্রিয় কথা বলার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিবাচক মানসিকতা রাখুন। যানবাহনে সতর্ক থাকুন।

(বৃষ । ২১ এপ্রিল-২০ মে)

অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। লেনদেন ও বিনিয়োগে সাবধান। শারীরিক বিষয় ভাবিয়ে তুলতে পারে।

(মিথুন । ২১ মে-২০ জুন)

শরীরের প্রতি অবহেলা করবেন না আজ। রোমান্টিক সম্পর্ক শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণে সতর্ক থাকুন।

(কর্কট । ২১ জুন-২০ জুলাই)

ভোজনবিলাসী মানসিকতা ত্যাগ করুন। আর্থিক যোগাযোগ ও ভ্রমণ শুভ। প্রাণবন্ত মানসিকতা বাড়ান। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে।

(সিংহ । ২১ জুলাই-২০ আগস্ট)

ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। বাস্তবতা বিবর্জিত আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন আজ থেকে।

(কন্যা । ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হোন। বুদ্ধিবৃত্তিক চিন্তার জন্য আজ সফলতা পাবেন। প্রতিটি বিষয়ে প্রো-অ্যাকটিভ থাকুন।

(তুলা । ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অহেতুক সমালোচনা থেকে বিরত থাকুন। আবেগ নিয়ন্ত্রণ করুন। সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযমের প্রয়োজন।

(বৃশ্চিক । ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। সাংঘর্ষিক বিষয় এড়িয়ে চলুন। গৃহজীবনে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।

(ধনু । ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণ ও শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন।

(মকর । ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আজ পরিশ্রম বাড়িয়ে দিন। হতাশাকে প্রশ্রয় দেবেন না। প্রেম ভাবিয়ে তুলতে পারে। সন্তান ও প্রিয়জন ভুল বুঝতে পারে।

(কুম্ভ । ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন আজ থেকে। নানা মানসিক জটিলতায় ভুগতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ।

(মীন । ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ পরিমিত আহার করুন। পারিবারিক বিষয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। ভ্রমণ শুভ। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে।

জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১০

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১১

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১২

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১৩

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৫

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৬

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৭

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

২০
X