কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সারাজীবন সুখে থাকার উপায়

সুখ। প্রতীকী ছবি
সুখ। প্রতীকী ছবি

পৃথিবীর সব মানুষই সুখে থাকতে চায়। কিন্তু সুখে থাকার পথে বড় বাধা হচ্ছে মানসিক চাপ। তবুও সব টেনশন পাশ কাটিয়ে সবাই সুখে জীবন কাটাতে চান। জীবনে কিছু পরিবর্তন করে আপনিও সবসময় সুখে থাকতে পারেন।

সুখে থাকার সাত উপায় :

১. সব সময় ইতিবাচক চিন্তা করা

নিজেকে সুখী রাখতে নেতিবাচক চিন্তা ছেড়ে দিতে হবে। সুখী হতে চাইলে সবসময় ইতিবাচক চিন্তাকে গুরুত্ব দিতে হবে। ইতিবাচক চিন্তা মানুষকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।

২. ভুলে যাওয়া শিখুন

কেউ যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি সেটা দীর্ঘদিন মনে রাখেন, তাহলে নিজে নিজে কষ্ট পাবেন। তখন আপনার দুয়ারে সুখ ধরা দেবে না। সুখী হওয়ার জন্য, অন্যরা যা বলেছে, তা ভুলতে শেখা গুরুত্বপূর্ণ। আপনি যদি জীবনে সুখী হতে চান, তবে আপনাকে অন্যের জিনিসগুলো ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করতেই হবে।

৩. নিজেকে কারও সঙ্গে তুলনা না করা

অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করলে খুব সহজেই সুখী হওয়া যায়। বর্তমানে অনেকেই তাদের কাছে থাকা জিনিসগুলোর গুরুত্ব বোঝেন না। এই ধরনের মানুষ শুধু অন্যরা যা করছেন, নিজেও সেটা করতে চান। আমাদের এই অভ্যাসই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেদিন এই অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন, সেদিন থেকেই আপনি সুখী হতে শুরু করবেন।

৪. অন্যের নিকট থেকে কিছু পাওয়ার আশা করা বন্ধ করা

অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা বন্ধ করুন। অন্যের থেকে প্রত্যাশা সবসময় দুঃখের কারণ হয়। তাই সুখী হওয়ার জন্য এটি পরিহার করা উচিৎ। আপনি যদি কারও জন্য কিছু করে থাকেন, তবে তার বিনিময়ে একই আচরণ আশা করবেন না।

৫. সম্পর্কে বিনিয়োগ করুন

একাকিত্বের চেয়ে খারাপ কিছু নেই। পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে মন ভালো থাকে। তাই সময় পেলেই তাদের সঙ্গে যোগাযোগ করুন বা বাইরে বেড়াতে যান। এতে সময় ভালো কাটবে।

৬. নিজের জন্য সময় বাড়ান

বর্তমানে আমরা এতটাই ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাবার সময় পাই না। মনোবিদরা বিশ্বাস করেন, প্রতিদিন নিজেকে সময় দেওয়া বাড়িয়ে দিলে এমনিতেই মানসিক চাপ কমে যাবে।

৭.নির্ঝঞ্ঝাট থাকা

গবেষণায় দেখা গেছে, অগোছালো জীবন অনেক বেশি মানসিক চাপ সৃষ্টি করে। তাই সুখে থাকতে জীবনের সকল ঝামেলা দূরে রাখা এবং স্বচ্ছ জীবনযাপন করার চেষ্টা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X