কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ানের মৃত্যু। ১৬০০ - দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ১৬১৮ - সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন। ১৮৫৪ - যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান। ১৮৫৯ - কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূর্ণিমা প্রথম প্রকাশিত হয়। ১৮৬৩ - মানবাধিকার প্রতিষ্ঠান,আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়। ১৮৬৫ - আমেরিকান গৃহযুদ্ধ: অগ্রসরমাণ ইউনিয়ন বাহিনীর কাছ থেকে কনফেডারেটদের পলায়নের ফলে কলম্বিয়া আগুনে পুড়ে যায়। ১৮৭১ - ফরাসি-প্রুসিয়ান যুদ্ধে প্যারিস অবরোধ সমাপ্ত হওয়ার পর বিজয়ী প্রুসিয়ান বাহিনী প্যারিসে প্যারেড করে। ১৯১৫ - সন্ধ্যায় প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকূলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়। ১৯১৯ - বলশেভিকদের সাথে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র কর্তৃক ত্রিপক্ষীয় মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়। ১৯৩৩ - নিউজউইক ম্যাগাজিন প্রথম প্রকাশিত। ১৯৩৪ - বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত। ১৯৪৪ - ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ। ১৯৪৮ - ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা। ১৯৪৯ - চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন শুরু করেন। ১৯৫২ - বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, ব্রিটেন পরমাণু বোমা তৈরি করেছে। ১৯৬৮ - ডাঃপ্রফুল্লকুমার সেন, ভারতে প্রথম এবং বিশ্বে চতুর্থ কার্ডিওথোরাসিক সার্জন যিনি মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। ১৯৭৯ - চীন-ভিয়েতনাম যুদ্ধ শুরু। ১৯৯০ - পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়। ১৯৯৬ - ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত। ২০০৬ - দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়। ২০০৮ - কসোভো স্বাধীনতা ঘোষণা করে। ২০১৫ - হাইতিতে মারদি গ্রাস প্যারেডে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয় ও ৭৮ জন আহত হয়। ২০১৬ - তুরস্কের আংকারায় সেনাবাহিনীর একটি ব্যারাকে বিস্ফোরণ ঘটে ২৯ জনের প্রাণহাণি ও ৬১ জন আহত হয়।

জন্ম ১২০১ - নাসিরউদ্দিন আল-তুসি, পারস্যের জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক। ১৬৫৩ - আর্কে‌ঞ্জেলো কোরেল্লি, ইতালীয় ভায়োলিনবাদক ও সুরকার। ১৭৫৪ - নিকোলাস বডিন, ফরাসি কার্টো‌গ্রাফার ও অভিযাত্রী। ১৭৭৫ - ডেভিড হেয়ার, বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ। ১৮৪৮ - আলবার্ট গুস্তাফ ডালমান, সুইডিশ জল্লাদ। ১৮৫৬ - ফেডারিক ইউজেন আইভস, ছবি মুদ্রণে হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক। ১৮৮৮ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। ১৮৯০ - রোনাল্ড ফিশার, পরিসংখ্যানবিদ। ১৮৯৭ - প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়। ১৮৯৯ - জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। ১৯১৭ - অশোক মিত্র, ভারতীয় প্রশাসক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক, ভারতের প্রথম জনগণনা কমিশনার। ১৯১৭ - আবদেল রহমান বাদাউয়ি, মিসরীয় দার্শনিক ও কবি। ১৯৩৬ - মাসুদ করিম, বাংলাদেশি একজন বিখ্যাত গীতিকার। ১৯৩৮ - ওয়াজি কাসিম, ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক। ১৯৪৯ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। ১৯৫১ - রশিদ মিনহাজ, পাকিস্তানি সৈনিক ও পাইলট। ১৯৬৩ - মাইকেল জর্ডান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা। ১৯৮৪ - এবিডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ১৯৮৭ - অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুন নির্মাতা।

মৃত্যু ৩৬৪ - রোমান সম্রাট জোভিয়ান। ১৩৩৯ - অস্ট্রিয়ার ডিউক অটো। ১৩৭১ - বুলগেরিয়ার সম্রাট ইভান আলেক্সান্ডার। ১৪০৫ - মোঙ্গল সর্দার তৈমুরলঙের মৃত্যু। ১৬০০ - জর্দানো ব্রুনো, ইতালীয় গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক। ১৬৫৯ - আবেল সের্ভি‌য়ান, ফরাসি রাজনীতিবিদ, অর্থমন্ত্রী। ১৬৭৩ - ফরাসি নাট্যকার মলিয়েরের মৃত্যু হয়। ১৭৬৮ - আরথার অনস্লো, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের স্পিকার। ১৮২৭ - সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক জন হেনির পেস্টাল€জি পরলোকগমন করেন। ১৮৫৬ - হেনরিক হাইন, জার্মান সাংবাদিক ও কবি। ১৮৯০ - টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলসের মৃত্যু হয়। ১৯১২ - এডগার ইভান্স, ওয়েলশ নাবিক ও অভিযাত্রী। ১৯৬১ - শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের মৃত্যু হয়। ১৯৭০ - নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোনের মৃত্যু হয়। ১৯৮৩ - অশোক কুমার সরকার খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক। ১৯৮৪ - বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। ১৯৮৮ - কর্পূরী ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের একাদশ মুখ্যমন্ত্রী। ১৯৯৩ - অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট কৌতুকাভিনেতা। ২০০৮ - নায়ক মান্না, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ২০০৯ - মালবিকা কানন, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের খ্যাতনামা কণ্ঠশিল্পী। ২০১৬ - মুহাম্মাদ হাসনাইন হাইকল, মিসরীয় সাংবাদিক। ২০২০ - ‘কাট-কপি-পেস্টের’ জনক টেসলার। ২০২২ - ভারতীয় বাঙালি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। ২০২৩ - পণ্ডিত বিজয়কুমার কিচলু, আগ্রা ঘরানার প্রখ্যাত সংগীতশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X