দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স
পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই।

আকিব মিয়া শাল্লা উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে। আর তানভীর হোসেন একই উপজেলার মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের সন্তান।

স্থানীয়রা জানান, আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে সে তানভীরের সঙ্গে খেলছিল। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে খেলতেই একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তানভীরের বাবা কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেলার ফাঁকে কখন যে পুকুরে পড়ে গেল, বুঝতেই পারিনি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলে আর ভাগ্নে দুজনের এই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব বিশ্বাস জানান, দুজন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X