চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েন ভারতীয় নাগরিক, অতঃপর...

গ্রেপ্তার ভারতীয় নাগরিক। ছবি : কালবেলা
গ্রেপ্তার ভারতীয় নাগরিক। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে আনন্দপুর বিওপি ক্যাম্প। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মো. হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশ চন্দ্র নাথের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্পের বাতিসা ইউনিয়ন সীমান্তবর্তী দুর্গাপুর সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভেতরে (বাংলাদেশের অভ্যন্তরে) বাবুলকে আটক করা হয়। এ সময় সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি জানান, আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১০

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১১

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১২

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৩

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৪

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৫

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৬

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৭

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৮

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৯

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

২০
X