কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

বুধবার, ১২ জুলাই ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৭১১- তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে। ১১০৯- ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে। ১৪৪২- আলফনসো নেপলসের রাজা হন। ১৫৪৩- ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন। ১৫৭৬- হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। ১৫৮০- স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়। ১৬৭৪- শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন। ১৭০০- গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। ১৮৭৮- ব্রিটেন সাইপ্রাস দখল করে। ১৯১২- আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯২০- কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্ম সম্পাদনায় ‘নবযুগ’ পত্রিকা প্রকাশ হয়। ১৯৪০- ব্রিটেনের নৌবাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। ১৯৪১- মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর। ১৯৪১- মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে। ১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া। ১৯৭৫- ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়। ১৯৭৫- ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৯৯০- রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন। ১৯৯১- হংকং-এর ছিডে বিমানবন্দরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৯৯৩- জাপানের উত্তরাঞ্চলের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ১৯৬ জন মারা যান। ২০০০- একটি গাড়িবোমা হামলায় স্পেনের মাদ্রিদে নয়জন আহত হন। এ জন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ইটিএ-কে দায়ী করা হয়।

জন্ম

১৮৬৩- আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ। ১৮৬৫- জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন। ১৮৬৯- শ্যামসুন্দর চক্রবর্তী, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক। ১৯০৪- পাবলো নেরুদা, ১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি, কূটনীতিজ্ঞ ও রাজনীতিক। ১৯০৯- বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। ১৯১৩- উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ। ১৯২১- সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির গবেষক ও প্রখ্যাত অধ্যাপক। ১৯৩৭- লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৬৫- সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার। ১৯৭৮- টোফার গ্রেস, মার্কিন অভিনেতা। ১৯৯০- রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X