কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:১০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

চুল পাকা রোধ শিশুকে খাওয়ান এই ৪ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের প্রতিদিনের খাবারে মনোযোগী না হলে অকালে চুল পাকার সমস্যা বাড়িয়ে দিতে পারে। আবার কিছু খাবার আছে যেগুলো খেলে অকালে চুল পাকা রোধ হয়। তাই শিশুকাল থেকেই খাবারের প্রতি নজর রাখতে হবে। এতে এই সমস্যা থেকে দূরে থাকা সহজ হবে।

চলুন জেনে নেওয়া যাক, অকালে চুল পাকা রোধে শিশুকে কী খেতে দেবেন-

সবুজ শাকসবজি

শিশুর জন্য উপকারী একটি খাবার হলো সবুজ রঙের শাকসবজি। এ ধরনের খাবার নিয়মিত খাওয়ালে শিশুর অকালে চুল পাকার সমস্যা দূর হয়। তাই শিশুকে এ জাতীয় খাবার খেতে দিন। ব্রকলি, বাঁধাকপি, পালংশাক এবং বাঁধাকপির মতো সবুজ শাকসবজিতে আয়রন, ফোলেট, ভিটামিন, ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ। যে কারণে এগুলো খেলে অকালে চুল পাকা রোধ হয়।

ডিম

শিশুর জন্য প্রয়োজনীয় খাবারের একটি হলো ডিম। ডিমে থাকে প্রোটিন যা শিশুর চুল ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে এতে থাকে প্রচুর ভিটামিন বি ১২, তাই ডিম খেলে তা অকালে চুল পাকা রোধ করতে কাজ করে। তাই শিশুকে ডিমের শুধু সাদা অংশ নয়, সম্পূর্ণ ডিম খেতে দিন। এতে উপকার পাওয়া যাবে।

সয়াবিন

উদ্ভিদভিত্তিক প্রোটিনের একটি ভালো উৎস হলো সয়াবিন। শিশুকে নিয়মিত সয়াবিন খেতে দিলে তা তার নানা উপকার করবে। এতে থাকে নানা ধরনের পুষ্টি উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদান চুলের রং কালো রাখে। ফলে চুল অকালে চুল পাকা রোধ করে। তাই শিশুর খাবারের তালিকায় সয়াবিন রাখুন।

মাশরুম

উপকারী একটি খাবার হলো মাশরুম। এতে থাকে পর্যাপ্ত কপার। নিয়মিত এই খাবার খেলে মেলানিন উৎপাদন ভালো হয়। এতে চুলের রং কালো রাখে। তাই শিশুর খাবারের তালিকায় নিয়মিত মাশরুম রাখতে হবে। এতে চুল অকালে পাকার ভয় থাকবে না।

ডাল

বিভিন্ন প্রকার ডাল শিশুর চুল ভালো রাখতে কাজ করে। ডালে থাকে প্রচুর ভিটামিন বি ৯। তাই নিয়মিত শিশুকে ডাল খেতে দিলে তা অকালে চুল পাকার সমস্যা রোধ করে। সপ্তাহে অন্তত ২-৩ দিন শিশুকে ডাল খেতে দিন। এতে ডালে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শিশুর চুল ভালো রাখতে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X