কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থদের ঘুরে দাঁড়ানোর দিন আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভালোবাসার মানুষ চলে গেলে অবসাদগ্রস্ত হয়ে পড়েন প্রেমিক বা প্রেমিকা। ভাবতে থাকেন, জীবনের সব সুখ বুঝি শেষ। কিছুতেই ভুলতে পারেন না বিচ্ছেদের যন্ত্রণা। অনেকে সব কাজ ছেড়ে ঘরবন্দি হয়ে পড়েন। আজ তাদের ঘুরে দাঁড়ানোর দিন। সব দুঃখ ভুলে নিজের জীবনকে নতুন করে সাজানোর পরিকল্পনা করার উপযুক্ত সময়। ‘ব্যর্থ প্রেমের দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ আজ।

ভ্যালেন্টাইনস ডে এবং এপ্রিল ফুল ডে-র মাঝামাঝি একটা তারিখ ৯ মার্চ। এ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে দিবসটি উদযাপনে। যাদের হৃদয়ে ক্ষত তারা দিবসটিকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন।

কী করে প্রচলন হলো এ দিবসের? এ প্রশ্নের খোঁজে যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসী জেফ গোল্ডব্ল্যাটের নাম পাওয়া গেল। তিনিও এক ব্যর্থ প্রেমিক। তার প্রেমিকা চলে যাওয়ার পর খুব বেশি ভেঙে পড়েছিলেন জেফ। কিছুই তার ভালো লাগছিল না। সব কাজকর্ম ফেলে বেদনাহত জীবন পার করছিলেন। নিজের জীবনই তার কাছে বোঝা মনে হতে লাগল। কিন্তু তিনি ঘুরে দাঁড়ানোর আশার রাখতেন। সব দুঃখ ভুলে যাওয়ার উপায় খুঁজতেন। এভাবে একদিন লক্ষ করলেন তিনি একা নন। এমন শত শত আশাহত প্রেমিক-প্রেমিকা রয়েছেন।

জেফ ভাবলেন অনুপ্রেরণার জন্য একটি দিন চালু করা যায় কিনা। যেই ভাবা সেই কাজ। জেফ লিখলেন একটি কবিতা। খুললেন নতুন একটি ওয়েবসাইট। সেখানে কবিতাটি পোস্ট করেন। মুহূর্তে দারুণ সাড়া পড়ে গেল। বিভিন্ন গণমাধ্যম বিচিত্র এই দিবস নিয়ে ফিচার প্রকাশ করল। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল দিনটি। বর্তমানে নেট দুনিয়ার কল্যাণে তৃতীয় বিশ্বের দেশেও দিবসটি পরিচিত হচ্ছে।

তো আর দেরি কেন! সব দুঃখে ভুলে ইতিবাচক চিন্তা করুন। নিজের জীবনকে সাজাতে পরিকল্পনা করুন। সব জড়তা পেছনে ফেলে সেরা গতিতে এগোতে থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১০

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১১

পুলিশে বড় রদবদল

১২

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৩

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৪

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৫

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৬

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৯

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X